Monday, May 4, 2026
Live

১৩৯তম ক্যান্টন ফেয়ারের প্রথম দুই পর্বে ২.৪৫ লাখ বিদেশি ক্রেতা আকৃষ্ট হন

১৩৯তম ক্যান্টন ফেয়ারের প্রথম দুই পর্বে ২.৪৫ লাখ বিদেশি ক্রেতা আকৃষ্ট হন

এপ্রিল ২৮: চায়না ফরেন ট্রেড সেন্টারের তথ্য অনুযায়ী, গতকাল (সোমবার) বিকেল ৫টা পর্যন্ত, ১৩৯তম ক্যান্টন ফেয়ারের অফলাইন প্রদর্শনীর প্রথম দুই পর্বে, ২১৯টি দেশ ও অঞ্চল থেকে ২.৪৫ লাখ বিদেশি ক্রেতা আকৃষ্ট হয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২.২ শতাংশ বেশি।

এ ছাড়া, ১৪০টি বিদেশি ব্যবসায়িক সংস্থা প্রতিনিধিদল হিসেবে অংশগ্রহণ করেছে। অধিকন্তু, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, যুক্তরাজ্য, জার্মানি, জাপান এবং অন্যান্য দেশ থেকে ৩৪৪টি শীর্ষস্থানীয় কোম্পানি প্রতিনিধিদল হিসেবে অংশগ্রহণ করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.৯ শতাংশ বেশি।

১৩৯তম ক্যান্টন ফেয়ারের অফলাইন প্রদর্শনীর দ্বিতীয় পর্বটি "গুণগত মানের গৃহসজ্জার সামগ্রী" থিমকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়, যাতে ৫.১৫ লাখ বর্গমিটার প্রদর্শনী এলাকাজুড়ে ২৫ হাজার বুথ ছিল। চারটি নতুন বিশেষ অঞ্চল প্রতিষ্ঠা করা হয় এবার। এগুলো হচ্ছে: ফ্যাশন অ্যাকসেসরিজ, বাঁশ ও কাঠের বাসনপত্র, বাঁশ ও কাঠের গৃহসজ্জার সামগ্রী এবং সমন্বিত আবাসন ও বাগান সুবিধা। ভ্রাম্যমাণ 'বাড়ি' থেকে শুরু করে পরিধানযোগ্য 'শিল্পকর্ম' পর্যন্ত, প্রদর্শকরা নতুন নতুন দৃশ্যপট, নকশা এবং সমাধান তুলে ধরেছেন, যা বাণিজ্যিক অংশীদারদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনকে সহজতর করেছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.