এক-চীন নীতি ধারণকারী ‘১৯৯২ সালের ঐকমত্য’কে স্বীকৃতি দিয়ে এবং ‘তাইওয়ানের স্বাধীনতা’ লক্ষ্য করে পরিচালিত বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ বন্ধ করার মাধ্যমেই দুই প্রণালির উভয় পারের আলোচনা ও সংলাপ পুনরায় শুরু করা সম্ভব। এর মাধ্যমেই প্রণালিতে শান্তি ও তাইওয়ানে স্থিতিশীলতা মৌলিকভাবে নিশ্চিত করা যেতে পারে।
সম্প্রতি তাইপেইয়ে লাই চিং-তের দেওয়া তথাকথিত ‘ডাবল টেন’ ভাষণ সম্পর্কে আজ (বুধবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কার্যালয়ের মুখপাত্র ছেন বিনহু্য়া।
সূত্র: সিএমজি