Wednesday, June 10, 2026
Live

২০২৫ সালে চীনের পারফরমেন্স মার্কেটে শক্তিশালী প্রবৃদ্ধি, রাজস্ব বেড়ে ৮৩.৭২ বিলিয়ন ইউয়ান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
২০২৫ সালে চীনের পারফরমেন্স মার্কেটে শক্তিশালী প্রবৃদ্ধি, রাজস্ব বেড়ে ৮৩.৭২ বিলিয়ন ইউয়ান

২০২৫ সালে চীনের পারফরম্যান্স মার্কেটে ধারাবাহিক সম্প্রসারণ অব্যাহত রয়েছে। চীনের পারফর্মিং আর্টস অ্যাসোসিয়েশন মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, চলতি বছরে এ খাতে দেশটির মোট বাজার রাজস্ব আগের বছরের তুলনায় ৫.১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৩.৭২ বিলিয়ন ইউয়ানে (প্রায় ১২.২৮ বিলিয়ন মার্কিন ডলার) পৌঁছেছে।

প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিস আয় ৬.৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১.৬৬ বিলিয়ন ইউয়ান (প্রায় ৯.০৪ বিলিয়ন মার্কিন ডলার)। অন্যদিকে টিকিট বিক্রির বাইরের অন্যান্য রাজস্ব উৎস থেকে আয় হয়েছে ২২.০৭ বিলিয়ন ইউয়ান (প্রায় ৩.২৪ বিলিয়ন মার্কিন ডলার), যা আগের বছরের তুলনায় ১.৯৮ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

দেশব্যাপী বাণিজ্যিক অনুষ্ঠানের (বিনোদন কেন্দ্রগুলিতে অনুষ্ঠান ব্যতীত) সংখ্যা বেড়ে ৬ লাখ ৪০ হাজার ৪০০ ছাড়িয়েছে। মোট দর্শকসংখ্যা পৌঁছেছে ১৯৪ মিলিয়নে।

বিশ্লেষণে বলা হয়, চীনের পারফরম্যান্স শিল্প এখন অধিক অভিজ্ঞতা-চালিত এবং বাস্তুতন্ত্র-ভিত্তিক মডেলের দিকে রূপান্তরিত হচ্ছে।

৫ হাজারের বেশি দর্শকসমাগম হওয়া বৃহৎ আকারের বাণিজ্যিক অনুষ্ঠানগুলো ভোগব্যয় বৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এ সব অনুষ্ঠানের সেশন সংখ্যা ১২.৭০ শতাংশ, বক্স অফিস আয় ৯.৪৯ শতাংশ এবং দর্শকসংখ্যা ১৮.৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সংস্কৃতি ও পর্যটনের গভীরতর সমন্বয়ের ফলে সরাসরি পরিবেশনাগুলো পর্যটন শিল্পের সঙ্গে ক্রমেই একীভূত হচ্ছে। বিশেষ করে বৃহৎ ও মাঝারি আকারের পর্যটনভিত্তিক পরিবেশনাগুলো সার্বিকভাবে উল্লেখযোগ্যভাবে লাভবান হয়েছে।

জেনিফার/ হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.