মার্চ ১০, সিএমজি বাংলা ডেস্ক: উচ্চমানের আইন প্রণয়নের মাধ্যমে সংস্কার ও উন্নয়নকে এগিয়ে নিতে গত এক বছরে চীনের শীর্ষ আইনসভা ছয়টি নতুন আইন প্রণয়ন করেছে এবং ১৪টি আইন সংশোধন করেছে।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে জাতীয় গণ কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটি মোট ৪০টি আইন, আইনি ব্যাখ্যা এবং খসড়া সিদ্ধান্ত পর্যালোচনা করেছে। এর মধ্যে ছয়টি নতুন আইন প্রণয়ন, ১৪টি আইন সংশোধন, একটি আইনি ব্যাখ্যা জারি এবং আইনি ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নয়টি চুক্তি ও গুরুত্বপূর্ণ সমঝোতাও অনুমোদন করা হয়েছে।
এনপিসি স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও লচি সোমবার ১৪তম এনপিসির চলমান চতুর্থ অধিবেশনে এই প্রতিবেদন উপস্থাপন করেন এবং তা আলোচনার জন্য জমা দেন।
অর্থনৈতিক আইন জোরদারের লক্ষ্যে গত বছর এনপিসি স্থায়ী কমিটি বেসরকারি খাত উন্নয়ন আইন প্রণয়ন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই আইনে নিরপেক্ষ আচরণ, ন্যায্য প্রতিযোগিতা, সমান সুরক্ষা এবং যৌথ উন্নয়নের নীতিমালা স্পষ্টভাবে প্রতিষ্ঠা করা হয়েছে।
এছাড়া অন্যায্য প্রতিযোগিতা বিরোধী আইন সংশোধন করা হয়েছে, যা আইনের শাসনের ভিত্তিতে ঋণনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সহায়ক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক নিয়মের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করতে সামুদ্রিক আইন, সালিশ আইন এবং বৈদেশিক বাণিজ্য আইনও সংশোধন করা হয়েছে, যাতে উচ্চমানের উন্মুক্ত অর্থনীতি আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া যায়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তদারকি দায়িত্ব পালনের অংশ হিসেবে এনপিসি স্থায়ী কমিটি নতুন মানসম্পন্ন উৎপাদনশীল শক্তির বিকাশ, প্রযুক্তি ও শিল্প উদ্ভাবনের গভীর সমন্বয় এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির প্রয়োগ ত্বরান্বিত করতে রাষ্ট্রপরিষদের বিভিন্ন প্রতিবেদন শুনেছে ও আলোচনা করেছে।
একই সঙ্গে আর্থিক ও অর্থনৈতিক বিষয়ের ওপর তদারকি জোরদার করা হয়েছে এবং আইন প্রয়োগ সংক্রান্ত পরিদর্শনও পরিচালনা করা হয়েছে।
জেনিফার/শুভ
তথ্য ও ছবি: সিজিটিএন
২০২৫ সালে চীনের শীর্ষ আইনসভায় ৬ নতুন আইন, ১৪টি সংশোধন
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.