Monday, May 4, 2026
Live

২০২৬ সালের প্রথম প্রান্তিকের অর্থনৈতিক দিক: বুদ্ধিমান অর্থনীতির নতুন রূপের দ্রুত উত্থান

২০২৬ সালের প্রথম প্রান্তিকের অর্থনৈতিক দিক: বুদ্ধিমান অর্থনীতির নতুন রূপের দ্রুত উত্থান

"ওপেনক্ল" (OpenClaw)-এর মতো এআই এজেন্টগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ্লিকেশন বাজারকে উদ্দীপ্ত করছে, "একক কোম্পানি" সারা দেশে আবির্ভূত হচ্ছে, হিউম্যানয়েড রোবটের দ্রুত অগ্রগতি ঘটছে, "টোকেন অর্থনীতি" শৃঙ্খল জুড়ে সক্রিয় বিনিয়োগ দেখছে। বর্তমানে, কৃত্রিম বুদ্ধিমত্তা ঐতিহ্যবাহী শিল্পের সম্ভাবনাকে উজ্জীবিত করছে এবং উদীয়মান ও ভবিষ্যত শিল্পে উদ্ভাবনের সৃষ্টি করছে।

এই বছরের চীনা সরকারি কর্মপ্রতিবেদনে প্রথমবারের মতো "বুদ্ধিমান অর্থনীতির নতুন রূপ গড়ে তোলার" কথা বলা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, এই "মূল পরিবর্তনশীল বিষয়", অর্থনৈতিক উচ্চ-মানের উন্নয়নের জন্য একটি "শক্তিশালী সংযোজক" হয়ে উঠছে।

সম্প্রতি অনুষ্ঠিত ২০২৬ বেইজিং ইচুয়াং হিউম্যানয়েড রোবট হাফ ম্যারাথনে, ১০০-টিরও বেশি হিউম্যানয়েড রোবট দল অংশ নেয়। এবার স্বায়ত্তশাসিত নেভিগেশনসম্পন্ন রোবটের সংখ্যা বেড়েছে এবং সেরা ফলাফল মানবসীমাকেও অতিক্রম করেছে। এই বছর, বেশ কয়েকটি কোম্পানির রোবট সম্পূর্ণরূপে তাদের নিজস্ব পাথ প্ল্যানিং, বাধা এড়ানো এবং গাইট নিয়ন্ত্রণ সম্পন্ন করেছে। এর পিছনে রয়েছে এমবডিড এআই-এর 'ব্রেইন' এবং 'সেরেবেলাম'-এর উন্নতি এবং সম্পূর্ণ শিল্প-শৃঙ্খলের সমন্বিত প্রচেষ্টা।

ভাষা সংলাপ থেকে কার্য সম্পাদন, প্রযুক্তিগত অগ্রগতি থেকে ইকোসিস্টেমের সমৃদ্ধি, এআই এজেন্টগুলি বড় মডেল অ্যাপ্লিকেশনের দ্রুত বিস্তার ঘটাচ্ছে এবং টোকেনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে।

চলতি বছরের মার্চের মধ্যে, চীনের দৈনিক গড় টোকেন ব্যবহার ১৪০ ট্রিলিয়ন ছাড়িয়েছে, যা ২০২৪ সালের শুরুর দিকের ১০০ বিলিয়নের তুলনায় ১০০০ গুণেরও বেশি। টোকেন মেট্রিক্স, ব্যবহার, অ্যাকাউন্টিং এবং মূল্য রূপান্তরের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি নতুন অর্থনৈতিক রূপ, "টোকেন অর্থনীতি", দ্রুত রূপ নিচ্ছে।

কম্পিউটিং শক্তির স্কেল ও দক্ষতা সরাসরি বুদ্ধিমান অর্থনীতির উন্নয়নের গতি নির্ধারণ করে। এই বছরের সরকারি কর্ম-প্রতিবেদনে বলা হয়েছে, "মেগা-স্কেল এআই কম্পিউটিং ক্লাস্টার, কম্পিউটিং-পাওয়ার কো-অপটিমাইজেশন এবং অন্যান্য নতুন পরিকাঠামো প্রকল্প বাস্তবায়ন" এবং "জাতীয় একীভূত কম্পিউটিং শক্তি পর্যবেক্ষণ ও সময়সূচি জোরদার" করতে হবে।

চায়না মোবাইল (কাসু প্রদেশের ছিংইয়াং অঞ্চলে) ডেটা সেন্টার পার্কে, সবুজ বিদ্যুত সমন্বিত সরাসরি সরবরাহ প্রকল্পের মাধ্যমে, নিরবিচ্ছিন্ন পরিষ্কার বিদ্যুত ডেটা সেন্টার সরঞ্জাম কক্ষে পৌঁছে যাচ্ছে। মরুভূমিতে 'ওয়াট' 'বিটে' রূপান্তরিত হচ্ছে, 'সবুজ বিদ্যুত কম্পিউটিং শক্তি আকর্ষণ করবে, কম্পিউটিং শক্তি অর্থনীতিকে চালিত করবে' শীর্ষক উন্নয়ন মডেল তৈরি হচ্ছে।

একই সময়ে, হ্যনান প্রদেশের চেংচৌ ন্যাশনাল সুপারকম্পিউটিং ইন্টারনেট কোর নোডে, চীনের বৃহত্তম বৈজ্ঞানিক কম্পিউটিং ক্লাস্টার চালু হয়েছে; একটি স্পেস কম্পিউটিং পাওয়ার ইনোভেশন সেন্টার তৈরির কাজ শুরু হয়েছে, যা মহাকাশ-ভিত্তিক এআই চিপসের মতো ক্ষেত্রগুলিতে 'কম্পিউটিং শক্তিকে মহাকাশে' নিয়ে যাওয়ার ওপর দৃষ্টি নিবদ্ধ করে; শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কম্পিউটিং-পাওয়ার কো-অপটিমাইজেশন নীতি গবেষণা এবং মান নির্ধারণের কাজ করছে, যা উত্স, নেটওয়ার্ক, স্টোরেজ, লোড এবং সরাসরি সবুজ বিদ্যুত সংযোগকে ত্বরান্বিত করছে।

মার্চের শেষ নাগাদ, চীনের বুদ্ধিমান কম্পিউটিং শক্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৮২ ইএফএলওপিএস (EFLOPS) এবং কম্পিউটিং পাওয়ার হাবের চারপাশে ৭০টিরও বেশি কম্পিউটিং পাওয়ার এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে, যা কম্পিউটিং শক্তির জন্য 'হাইওয়ে'কে আরও মসৃণ করেছে।

বছরের প্রথম প্রান্তিকে, এআই উত্পাদন ও প্রয়োগের সাথে সরাসরি সম্পর্কিত ইলেকট্রনিক স্পেশালাইজড ম্যাটেরিয়ালস ম্যানুফ্যাকচারিং, ইন্টিগ্রেটেড সার্কিট ম্যানুফ্যাকচারিং, এবং ইন্টেলিজেন্ট ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের মূল্য-সংযোজন যথাক্রমে ৩২.৫%, ৪৯.৪% ও ১৬.৯% বৃদ্ধি পেয়েছে এবং এটি কাঁচামাল ও শক্তি সরবরাহকারী রাসায়নিক ও বিদ্যুত শিল্পের দিকেও বিস্তৃত হয়েছে।

শিল্প গুণগত মান পরীক্ষার দক্ষতা বৃদ্ধি থেকে শুরু করে, স্মার্ট কৃষিতে সুনির্দিষ্ট চাষাবাদ, স্মার্ট স্বাস্থ্যসেবায় দূরবর্তী রোগ নির্ণয় থেকে শুরু করে স্মার্ট লজিস্টিকে দক্ষ ডেলিভারি—বুদ্ধিমান অর্থনীতি বিভিন্ন শিল্পের জন্য নতুন উন্নয়নের পথ খুলে দিচ্ছে।

সারা বছরের পূর্বাভাস করতে গেলে, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন 'এআই+' পরিকাঠামোর মতো ক্ষেত্রে কার্যকর বিনিয়োগ বাড়াবে; শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় উত্পাদন শিল্পকে প্রধান কার্যক্ষেত্র হিসেবে গ্রহণ করবে, 'এআই+' উচ্চ-মূল্যের দৃশ্যপট প্রকাশ করবে, কিছু সাধারণ প্রয়োগ অন্বেষণ করবে, কিছু বৈশিষ্ট্যযুক্ত এজেন্ট তৈরি করবে এবং কিছু নতুন ধরণের স্মার্ট টার্মিনাল সরবরাহ করবে; জাতীয় ডেটা প্রশাসন এআই উদ্ভাবন ও উন্নয়নের জন্য ডেটার ভূমিকা পালন করতে থাকবে, উচ্চ-মানের ডেটাসেট নির্মাণের জন্য একটি নতুন দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে... এই সিরিজের পদক্ষেপগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত সুবিধাগুলিকে শিল্প সুবিধা এবং বাজারের সুবিধায় রূপান্তরিত করতে আরও সাহায্য করবে। সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.