মে ১৪, সিএমজি বাংলা ডেস্ক: বৈচিত্র্যময় চলচ্চিত্রের জনপ্রিয়তা এবং সরকারের বিশেষ প্রচারণামূলক অভিযানের ফলে ২০২৬ সালে চীনের বক্স অফিসের আয় এরইমধ্যে ১৪ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। সর্বশেষ পর্যন্ত পাওয়া তথ্যে এই চিত্র উঠে এসেছে।
বছরের শুরুতেই 'স্প্রিং ফেস্টিভ্যাল' বা বসন্ত উৎসবের ছুটিতে চীনা চলচ্চিত্র শিল্পে দারুণ গতি লক্ষ্য করা যায়। পরিচালক হান হান-এর রেসিং কমেডি ফ্র্যাঞ্চাইজি 'পেগাসাস ৩' এখন পর্যন্ত বছরের সবচেয়ে সফল ছবি হিসেবে ৪ বিলিয়ন ইউয়ানের বেশি আয় করেছে।
এপ্রিল মাসে ছিংমিং উৎসবের সময় মুক্তি পাওয়া কমেডি ড্রামা 'ইটস ওকে' নারী দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মা ও মেয়ের সম্পর্কের টানাপড়েন নিয়ে নির্মিত এই ছবিটি ১৬ কোটি ইউয়ানের বেশি টিকিট বিক্রি করে এপ্রিলের বক্স অফিস চার্টে শীর্ষে ছিল।
সদ্য সমাপ্ত মে দিবসের ছুটিতে সবাইকে অবাক করে দিয়েছে অল্প বাজেটের চলচ্চিত্র 'ডিয়ার ইউ'।
পাঁচ দিনের মে দিবসের ছুটিতে সিনেমা হলে দর্শক সমাগম গত বছরের তুলনায় ১০ শতাংশ বেড়ে ২ কোটি ৮ লাখে দাঁড়িয়েছে।
নাহার/সাকিব
তথ্য ও ছবি- সিসিটিভি