Monday, May 4, 2026
Live

২ হাজার ছাড়াল সি’আন-ইউরোপ মালবাহী ট্রেন

২ হাজার ছাড়াল সি’আন-ইউরোপ মালবাহী ট্রেন

চীনের প্রাচীন সিল্ক রোডের কেন্দ্রস্থল উত্তর-পশ্চিমের শায়ানসি প্রদেশের সি’আন শহর বর্তমান বৈশ্বিক বাণিজ্যে এক অভাবনীয় নজির সৃষ্টি করেছে। চলতি বছরের প্রথম চার মাস শেষ হওয়ার আগেই এই স্টেশনটি ২ হাজার মালবাহী ট্রেন পরিচালনার মাইলফলক স্পর্শ করেছে।

গত শুক্রবার সি’আন আন্তর্জাতিক বন্দর স্টেশন থেকে দুই হাজারতম ট্রেনটি জার্মানির ডুইসবার্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিশেষ এই ট্রেনটিতে ছিল অটোমোবাইল বা গাড়ির যন্ত্রাংশ এবং আধুনিক পরিবেশবান্ধব জ্বালানির বিপুল পরিমাণ কাঁচামাল।

চায়না রেলওয়ে গ্রুপের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বছরের প্রথম তিন মাসেই (জানুয়ারি থেকে মার্চ) সি’আন থেকে ১ হাজার ৬৩১টি মালবাহী ট্রেন চলাচল করেছে। পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ের তুলনায় ট্রেন চলাচলের এই হার প্রায় ৭.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সি’আন এখন আর কেবল ঐতিহাসিক শহর নয়, বরং আধুনিক স্থলপথ বাণিজ্যের অন্যতম প্রধান গেটওয়ে।

নাহার/হাশিম

তথ্য ও ছবি-সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.