মে ১১, সিএমজি বাংলা ডেস্ক: দীর্ঘ ১৫৬ দিন সমুদ্রে অবস্থান এবং ৪০ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে চীনের বৈজ্ঞানিক গবেষণা জাহাজ ‘থানসুও-১’ রোববার কুয়াংচৌ শহরে ফিরে এসেছে। প্রশান্ত মহাসাগরে পরিচালিত এই অভিযানে গভীর সমুদ্রের বাস্তুসংস্থান ও ভূ-প্রকৃতি নিয়ে অভূতপূর্ব সব তথ্য ও নমুনা সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা।
গবেষণা জাহাজটিতে ছিল গভীর সমুদ্রে চলাচলে সক্ষম মানববাহী সাবমার্সিবল। এই অভিযানে এটি মোট ৬৩ বার সাগরের গভীরে ডুব দিয়েছে, যার মধ্যে ৫০ বারই ছিল ৬ হাজার মিটারের বেশি গভীরে। এই অভিযানের মাধ্যমেই প্রথমবারের মতো চীন ও চিলির বিজ্ঞানীরা যৌথভাবে দক্ষিণ আমেরিকার 'আটাকামা ট্রেঞ্চ' এ অনুসন্ধান চালিয়েছেন।
তারা পৃথিবীর গভীরতম স্থানগুলো থেকে দুর্লভ জৈবিক ও ভূতাত্ত্বিক নমুনা সংগ্রহের পাশাপাশি উচ্চমানের ভিডিও ফুটেজ ধারণ করেছেন।
শুভ/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি