Wednesday, October 7, 2026
Live

৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন; সুনামি সতর্কতা

সিএমজি
সিএমজি ডেস্ক সম্পাদক
Published: Updated:
ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূল। সোমবার সকালে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে হতাহত হয়েছেন অন্তত চারজন। এ ভূমিকম্পের পর কয়েকটি উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি ঘটে। এর উৎপত্তিস্থল ছিল মিন্দানাও দ্বীপের সারাঙ্গানি প্রদেশের মাসিম শহরের উপকূল থেকে প্রায় ৩২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

শক্তিশালী এই ভূমিকম্পের পর নয়টি উপকূলীয় প্রদেশে সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করে সংশ্লিষ্ট মহল। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে অথবা উপকূল থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এসেছে, কম্পনের কারণে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

ডেস্ক সম্পাদক

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.