ফ্রান্সের প্রেসিডেন্টভবন গতকাল (সোমবার) জানায়, এদিন প্যারিসের উপশহর ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত হয়, ‘ফ্রান্সকে বেছে নেওয়া’ শীর্ষক নবম আন্তর্জাতিক বাণিজ্যসম্মেলন। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা যথেষ্ট গুরুত্ব পায়।
এলিসি প্রাসাদ থেকে প্রকাশিত তথ্যবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনে মোট ৭১টি বিনিয়োগ-প্রকল্প স্থান পায়। এসব প্রকল্প প্রধানত এআই, স্বাস্থ্য ও ফার্মেসি, জ্বালানি রূপান্তর এবং শিল্পের ডিকার্বনাইজেশনের সাথে জড়িত। বহু দেশের বিনিয়োগ সংস্থা ও প্রতিষ্ঠান ফ্রান্সে এআই-সংশ্লিষ্ট অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানোর কথা ঘোষণা করেছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁ সমাপ্তি অনুষ্ঠানে বলেন, এটি ‘এ পর্যন্ত এ ধরনের বৃহত্তম সম্মেলন’।
বিনিয়োগ আকর্ষণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে, ২০১৮ সাল থেকে ফ্রান্স প্রত্যেক বছর, ‘ফ্রান্সকে বেছে নেওয়া’ শীর্ষক আন্তর্জাতিক বাণিজ্যসম্মেলনের আয়োজন করে আসছে।
সূত্র: সিএমজি