রাতের আকাশ হঠাৎ এক অপার্থিব দৃশ্য। উত্তর-পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশের কয়েকটি শহরের আকাশে চাঁদের একেবারে পাশে সম্প্রতি দেখা মেলে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির। বিরল এমন সৌন্দর্য উপভোগ করেন বহু মানুষ।
শুয়াংইয়াসান শহরের আকাশে জ্বলজ্বল করতে দেখা যায় বৃহস্পতি গ্রহ। একই রাতে হারবিনের আকাশেও ধরা পড়ে মনোমুগ্ধ এমন দৃশ্যের। কোথাও শহরের আলো আর চকচকে বহুতল ভবনের ওপর দিয়ে চাঁদ ও বৃহস্পতির যুগল উপস্থিতি তৈরি করে অন্য রকম আবহ।
ড্রোনে ধারণ করা ছবিতেও ফুটে ওঠে এই মহাজাগতিক মুহূর্তের সৌন্দর্য—যেন নিস্তব্ধ রাতের আকাশে পাশাপাশি দাঁড়িয়ে গল্প করছে দুই আকাশসঙ্গী।
লুৎফর/ জেনিফার
তথ্য ও ছবি: চায়না ডেইলি