Thursday, June 4, 2026
Live

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ ‘সম্পূর্ণ যুক্তিহীন’: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ ‘সম্পূর্ণ যুক্তিহীন’: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত পণ্যের ওপর আরোপিত যেকোনো শুল্ক ‘যুক্তিহীন’। বাণিজ্য বিষয়ে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘মতাদর্শগত পার্থক্য’ রয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন।

একই দিন অস্ট্রেলিয়ার কোষাধ্যক্ষ জিম চালমার্স সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অতিরিক্ত শুল্কের কোনো বৈধ ভিত্তি নেই এবং এটি অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র মুক্ত বাণিজ্য চুক্তির চেতনার পরিপন্থী।

উল্লেখ্য, মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় ২ জুন এক ঘোষণায় জানায়, জোরপূর্বক শ্রমে উত্পাদিত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা না-থাকাকে কারণ হিসেবে দেখিয়ে, তারা অস্ট্রেলিয়াসহ ৬০টি অর্থনীতির ওপর ১০ বা ১২.৫ শতাংশ শুল্ক আরোপ করার পরিকল্পনা করছে।

সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.