রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের ‘বৈধ প্রতিনিধি’-র সাথে চুক্তি স্বাক্ষরে প্রস্তুত তার দেশ। সম্ভাব্য রাশিয়া-ইউক্রেন চুক্তি হবে একটি ঐতিহাসিক তাত্পর্যপূর্ণ দলিল। ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রেসিডেন্ট পুতিন, গতকাল (বৃহস্পতিবার) সেন্ট পিটারসবার্গে, বিশ্বের প্রধান বার্তা সংস্থাগুলোর দায়িত্বশীল ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময়, এ কথা বলেন। তিনি বলেন, তার দেশ ইউক্রেন ইস্যুতে সমঝোতা করতে সম্মত আছে। এখন ইউক্রেনকে এ বিষয়টা বোঝাতে হবে।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-তে যোগ দেওয়ার বিরুদ্ধে নয়; রাশিয়া ইইউ-র একটি সামরিক জোটে পরিণত হওয়ার বিরুদ্ধে। ইইউ ইউক্রেন সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে প্রথম পদক্ষেপ হবে, ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করা।
সিএমজি