Friday, June 5, 2026
Live

এআই কোনো দেশের একচেটিয়া ক্ষেত্র নয়: চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
এআই কোনো দেশের একচেটিয়া ক্ষেত্র নয়: চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো বড় দেশের একচেটিয়া অধিকার নয় এবং এটিকে সংঘাতের ক্ষেত্র হিসেবে পরিণত করা উচিত নয়। শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মাও নিং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন উৎপাদন ও জীবনযাত্রায় গভীর পরিবর্তন আনছে এবং এটি মানবজাতির সম্মিলিতভাবে মোকাবিলা করার একটি নতুন চ্যালেঞ্জ।

তিনি আরো জানান, চীন আগামী ২০২৬ বিশ্ব এআই সম্মেলন এবং গ্লোবাল এআই গভর্ন্যান্স বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন করবে। এই সম্মেলন আগামী জুলাই মাসে সাংহাইয়ে অনুষ্ঠিত হবে।

মুখপাত্র বলেন, এই সম্মেলনকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করে চীন বিভিন্ন পক্ষের সঙ্গে গভীর আলোচনা ও মতবিনিময় করতে চায়, যাতে বৈশ্বিক এআই শাসনব্যবস্থা আরও শক্তিশালী হয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মানবকল্যাণে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়।

সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.