Wednesday, July 22, 2026
Live

আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের

ইউরোপীয় কমিশনের চীনা ই-কমার্স প্ল্যাটফর্ম আলিএক্সপ্রেসকে ৫৫ কোটি ইউরো জরিমানার সিদ্ধান্তে তীব্র অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার বিবৃতিতে মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র ডিজিটাল সার্ভিসেস আইনের আওতায় আলিএক্সপ্রেসকে প্রায় ৫৫ কোটি ইউরো বা ৬২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার জরিমানার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানাচ্ছে বেইজিং।“

মুখপাত্র বলেন, প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের অজুহাতে ডিজিটাল বাধা তৈরি এবং ইউরোপে চীনা ই-কমার্স প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম সীমিত ও দমনে বৈষম্যমূলক পদক্ষেপের বিরোধিতা করে তার দেশ।

এ অবস্থায় ইইউ-কে আইনের অস্পষ্টতার সুযোগ নিয়ে নির্বাহী ক্ষমতার অপব্যবহার বন্ধ এবং চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ন্যায্য ও সুষ্ঠু আচরণের আহ্বান জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.