Tuesday, June 30, 2026
Live

কৃত্রিম বুদ্ধিমত্তা ও বাণিজ্য প্রসারে বিশেষ গুরুত্ব চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দক্ষিণ কোরিয়ার বাজারে চীনা গাড়ির জয়জয়কার

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টেট কাউন্সিলের উচ্চপর্যায়ের নির্বাহী বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়ন, বৈদেশিক বাণিজ্যের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে চীনের উন্নয়ন কৌশলের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ধারার ওপর গভীর নজর দেওয়ার আহ্বান জানানো হয়। এ ক্ষেত্রে উন্নত নীতিমালা ও শক্তিশালী শাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠকে যেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে- মূল প্রযুক্তির উন্নয়ন এবং সুপার-স্কেল ইন্টেলিজেন্ট কম্পিউটিং ক্লাস্টার তৈরির কাজ দ্রুততর করা। উচ্চমানের ডেটা সরবরাহ নিশ্চিত করা এবং মৌলিক গবেষণা ও নতুন ধারার অনুসন্ধানে নিয়োজিত এন্টারপ্রাইজগুলোকে সহায়তা করার জন্য পর্যাপ্ত তহবিল ও দক্ষ জনবল নিশ্চিত করা। চীনের শক্তিশালী শিল্প পরিকাঠামো কাজে লাগিয়ে বুদ্ধিমান পণ্য ও সেবার বাণিজ্যিক প্রসার ত্বরান্বিত করা। প্রযুক্তির নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বিশ্বজুড়ে এআই শাসন ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।

বৈঠকে অর্থনৈতিক পুনর্গঠন এবং সবুজ প্রবৃদ্ধির নতুন পথ খোঁজার লক্ষ্যে কার্বন নিঃসরণ কমানো এবং কার্বন নিরপেক্ষতা অর্জনের কৌশলকে কৌশলগত দিকনির্দেশনা হিসেবে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি 'হেলদি চায়না ইনিশিয়েটিভ'-এর অংশ হিসেবে চিকিৎসা সেবা, স্বাস্থ্য বিমা এবং রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.