Tuesday, July 21, 2026
Live

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন মানবজাতির অভিন্ন স্বার্থের সাথে সংশ্লিষ্ট: চীনা মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন মানবজাতির অভিন্ন স্বার্থের সাথে সংশ্লিষ্ট: চীনা মুখপাত্র

জুলাই ১৬: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর উন্নয়ন মানবজাতির অভিন্ন স্বার্থের সাথে জড়িত বিষয়। চীন আদর্শগত বিভাজন ও প্রযুক্তিগত অবরোধের বিরোধিতা করে এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয় সাধনে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, চীন বিভিন্ন দেশের সাথে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করতে এবং আন্তর্জাতিক পর্যায়ে এআই খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখে যেতে আগ্রহী। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি আরও বলেন, আগামীকাল (শুক্রবার) ‘বিশ্ব এআই সম্মেলন, ২০২৬’ তথা এআই বৈশ্বিক প্রশাসন উচ্চ পর্যায়ের সম্মেলন, চীনের শাংহাই মহানগরে অনুষ্ঠিত হবে। চীন এবারের সম্মেলনের সুযোগ কাজে লাগিয়ে, সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আন্তরিক যোগাযোগ বাড়াবে ও বিভিন্ন ইস্যুতে মতৈক্য সৃষ্টিতে সচেষ্ট থাকবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.