Saturday, June 20, 2026
Live

নিজস্ব প্রযুক্তিতে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ করছে বাংলাদেশ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
নিজস্ব প্রযুক্তিতে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ করছে বাংলাদেশ

জুন ১৮, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেড দেশীয় প্রযুক্তিতে নির্মাণ করছে পাঁচটি রিভারাইন পেট্রোল ভেসেল (আরপিভি)। বুধবার ডিইডব্লিউ প্রাঙ্গণে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য এই পাঁচটি নৌযানের নির্মাণ কাজের ভিত্তি বা ‘কিল-লেয়িং’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

প্রতিটি আরপিভি উচ্চমান ও আধুনিক প্রযুক্তি সমন্বয় করে নির্মাণ করা হচ্ছে। নৌযানগুলোর উল্লেখযোগ্য কারিগরি বৈশিষ্ট্য হলো- ভেসেলগুলোর দৈর্ঘ্য ৩৮ দশমিক ৫ মিটার এবং প্রস্থ ৭ দশমিক ৯০ মিটার। এছাড়া গভীরতা ২ দশমিক ৪৫ মিটার। প্রতিটি নৌযান ঘণ্টায় সর্বোচ্চ ২৫ মাইল গতিতে ছুটতে সক্ষম।

আধুনিক নেভিগেশন র‍্যাডার, জিপিএস ও নাইট ভিশন প্রযুক্তিসম্পন্ন এই নৌযানগুলো দেশটির নদী, মোহনা ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ রোধ, সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা এবং জরুরি উদ্ধারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিইডব্লিউ লিমিটেডের নিজস্ব সক্ষমতায় এই আরপিভি নির্মাণ প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা অর্জনের পথে একটি মাইলফলক। এটি একদিকে যেমন দেশীয় জাহাজ নির্মাণ শিল্পকে সমৃদ্ধ করছে, অন্যদিকে বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতাকে বহুগুণ বৃদ্ধি করবে।

শুভ/জেনিফার

তথ্য ও ছবি: ডিফেন্স টেকনোলজি বাংলাদেশ

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.