জুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বাংলাদেশ-রাশিয়ার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-রাশিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। আইনসভাভিত্তিক সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাংলাদেশ-রাশিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়।
লুৎফর/সাকিব
তথ্য ও ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ