বন্ধুত্বপূর্ণ সফরের অংশ হিসেবে চীনের নৌবহর শুক্রবার ব্রুনাইয়ের মুয়ারা বন্দরে পৌঁছেছে। ব্রুনাই রয়্যাল নেভির আমন্ত্রণে চার দিনের এই সফরে পৌঁছায় চীনের গণ্মুক্তি ফৌজ নৌবাহিনীর একটি টাস্ক গ্রুপ। শুক্রবার সকাল ১০টায় ব্রুনাইয়ের বৃহত্তম বন্দরে জাহাজ দুটি নোঙর করে।
বহরে রয়েছে প্রশিক্ষণ জাহাজ ছিচিকুয়াং (হাল নম্বর ৮৩) এবং উভচর ডক ল্যান্ডিং জাহাজ খুনলুনশান (হাল নম্বর ৯৯৮)।
জাহাজ দুটিকে স্বাগত জানান, দূতাবাসের কর্মকর্তা, প্রবাসী চীনা সম্প্রদায়ের প্রতিনিধি, চীনা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সদস্য, শিক্ষার্থী, ব্রুনাই নৌবাহিনীসহ চার শতাধিক মানুষ।
স্বাগত অনুষ্ঠানের পর চীনা নৌবহরের পক্ষ থেকে ‘ওপেন শিপ’ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে অতিথিরা জাহাজ ঘুরে দেখেন।
সফরকালে চীনা ও ব্রুনাই নৌবাহিনীর মধ্যে একাধিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে পারস্পরিক জাহাজ পরিদর্শন, মতবিনিময়, পেশাগত আলোচনা এবং ক্রীড়া কার্যক্রম। এ বছর চীন ও ব্রুনাইয়ের কূটনৈতিক সম্পর্কের ৩৫তম বার্ষিকী।
সূত্র: সিএমজি