Monday, October 5, 2026
Live
খবর
Verified
1 min read

গাজীপুরের কাপাসিয়ায় বজ্রপাতে ১২ শিক্ষার্থী অসুস্থ

সবুজ আহমেদ
সবুজ আহমেদ গাজীপুর প্রতিনিধি
Published: Updated:
গাজীপুরের কাপাসিয়ায় বজ্রপাতে ১২ শিক্ষার্থী অসুস্থ
গাজীপুরের কাপাসিয়ায় বজ্রপাতে ১২ শিক্ষার্থী অসুস্থ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বজ্রপাতে অন্তত ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ১২ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।

সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, দুপুর ২টার দিকে বৃষ্টি শুরু হয়, বৃষ্টি শুরুর কিছু সময়ের পর হঠাৎ বজ্রপাত শুরু হয়। এ সময় বিদ্যালয়ের ভবনে ক্লাস চলছিল। একটি বজ্রপাতের বিকট শব্দে নিচতলার অন্তত ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তারা সবাই মেয়ে শিক্ষার্থী।

তিনি আরো বলেন, শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রতিবেশীদের সহযোগিতায় অসুস্থ শিক্ষার্থীদের অটোরিকশায় করে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ জানান, দুপুরে ১২ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সাতজন ইতোমধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। বাকি পাঁচজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তারাও শঙ্কামুক্ত। মূলত বজ্রপাতের শব্দ থেকে ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছিল।


Rate This Article

How would you rate this article?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.