Saturday, August 29, 2026
Live
খবর
Verified
2 min read

কাপাসিয়ায় নিখোঁজ শিশুর লাশ ভেসে উঠলো পুরাতন ব্রহ্মপুত্র নদে

২ দিন পর পুরাতন ব্রহ্মপুত্র নদে কচুরিপানার নীচে ভেসে উঠেছে শিশু বায়েজিদের (৫) লাশ

সবুজ আহমেদ
সবুজ আহমেদ গাজীপুর প্রতিনিধি
Published: Updated:
কাপাসিয়ায় নিখোঁজ শিশুর লাশ ভেসে উঠলো পুরাতন ব্রহ্মপুত্র নদে
কাপাসিয়ায় নিখোঁজ শিশুর লাশ ভেসে উঠলো পুরাতন ব্রহ্মপুত্র নদে

গাজীপুরের কাপাসিয়ার চরবাঘুয়া এলাকা থেকে বায়েজিদ নামের পাঁচ বছরের একটি শিশু নিখোঁজের ঘটনায় দুইদিন পর পুরাতন ব্রহ্মপুত্র নদে কচুরিপানার নীচে ভেসে উঠেছে শিশু বায়েজিদের (৫) লাশ। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পূর্ব পাশ দিয়ে প্রবাহিত পুরাতন ব্রহ্মপুত্র নদে স্থানীয় এক মহিলা হাঁসের জন্য শামুক কুঁড়াতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় এ মরদেহ দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজন ও পরিবারের সদস্যদের খবর দেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুর দেড়টার দিকে খেলতে গিয়ে নিখোঁজ হয় বায়েজিদ নামের শিশুটি। এরপর সে আর বাড়ি ফিরেনি। তারপর দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি তার। আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের সকল জায়গায় দীর্ঘ খোঁজাখুঁজির পরেও বায়েজিদের সন্ধান না পেয়ে কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।

স্থানীয়রা আরো জানান, ঘটনার দিন দুপুর বারোটার দিকে পাশের পুরাতন ব্রহ্মপুত্র নদ দিয়ে বনভোজনের নৌকা যাচ্ছিল গান বাজিয়ে। নৌকা ও উচ্চ শব্দে গানের আওয়াজ শুনে আশপাশের ছোট ছোট ছেলে- মেয়েরা একসঙ্গে নৌকা দেখতে গিয়েছিলো। তাদের সঙ্গে বায়েজিদও ছিলো এবং তাদের সঙ্গেই আবার স্কুলের দিকে ফিরে এসেছিলো। এমন চিত্রই দেখা গেছে চরবাঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাড়ির সিসিটিভি ফুটেজে। এরপর আবার কখন বায়েজিদ নদীর দিকে গেলো তা কেউ দেখেনি এবং বলতেও পারেনা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শ্রীপুরের মাষ্টারবাড়ি এলাকার একটি তৈরি পোশাক কারখানায় চাকরির সুবাদে বায়েজিদের মা-বাবা দুজনেই সেখানে থাকেন। আর ছয় বছরের বায়েজিদ থাকতো চরবাঘুয়া এলাকার দাদা-দাদীর সঙ্গে। বায়েজিদ খুবই শান্ত স্বভাবের ছিলো।

দাদা মমতাজ উদ্দিনের বড় আদরের নাতি ছিলো বায়েজিদ। দিনের বেশিরভাগ সময় দাদার সঙ্গেই সময় কাটতো তার। একমাত্র নাতিকে হারিয়ে দাদাও যেন পাগল প্রায়। এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবাও বারবার মূর্ছা যাচ্ছেন। মা-বাবা, দাদা-দাদী, নানীসহ পুরো পরিবারের সদস্যদের কান্না যেন কোনভাবেই থামছে না। তাদের কান্নায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বায়েজিদের বাবা মো: মিজান বলেন, আমার সন্তানের জন্য আমি পাগল প্রায় হয়ে গেছি। সন্তান হারিয়ে গেলে বা মারা গেলে একজন বাবার কেমন লাগে তা সবাই বুঝতে পারবে না। 

এ বিষয়ে কাপাসিয়া থানার এস আই নাজমুল হাসান বলেন, আজকে সকালে চরবাঘুয়া এলাকায় একটি শিশুর লাশ পুরাতন ব্রহ্মপুত্র নদে ভেসে উঠেছে মর্মে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে ৬ বছরের একটি শিশুর ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয় এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়।

তিনি আরো বলেন, লাশের ময়নাতদন্তের পর সঠিক মৃত্যুর কারণ জানা যাবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Rate This Article

How would you rate this article?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.