Monday, November 23, 2026
Live
খবর
Verified
১ মিনিটে পড়া যাবে

কাপাসিয়ায় সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

সবুজ আহমেদ
সবুজ আহমেদ গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: আপডেট:
কাপাসিয়ায় সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
কাপাসিয়ায় সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

সংসদীয় আসন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবীর দেয়া তথ্যকে অসত্য দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কাপাসিয়া উপজেলা বিএনপি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কাপাসিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কাপাসিয়া অঞ্চলের উন্নয়নের রূপকার ছিলেন মরহুম আ.স.ম হান্নান শাহ্ 
। তার সময়ে ফকির মজনু শাহ্ সেতুসহ অসংখ্য রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন হয়েছে। সেই ধারাবাহিকতায় তার ছেলে শাহ্ রিয়াজুল হান্নান এলাকার উন্নয়নে নানা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

তিনি আরো বলেন, সম্প্রতি শাহ্ রিয়াজুল হান্নান এর উদ্যোগে গোসিংগা-দরদরিয়া সেতু এবং রানীগঞ্জ থেকে লাখপুর পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় একটি আধা-সরকারি পত্র দেওয়া হয়। প্রকল্প দুটি একনেকে অনুমোদন পেয়েছে বলেও তিনি দাবি করেন।

খন্দকার আজিজুর রহমান পেরার অভিযোগ, ওই অনুমোদনকে নিজের দেওয়া আধা-সরকারি পত্রের ফল হিসেবে দাবি করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছেন জামায়াতের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী। তার এ দাবি অসত্য ও বানোয়াট বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফজাল হোসাইন ব্যাপারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.