Saturday, November 28, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

চীন আন্তর্জাতিক অ্যারোস্পেস প্রদর্শনীতে প্রথমবার প্রদর্শিত হবে ওয়াই-২০বি ও জে-২০এ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীন আন্তর্জাতিক অ্যারোস্পেস প্রদর্শনীতে প্রথমবার প্রদর্শিত হবে ওয়াই-২০বি ও জে-২০এ

নভেম্বর ২৮: ১৬তম চীন আন্তর্জাতিক অ্যারোস্পেস প্রদর্শনী ৭ থেকে ১৩ ডিসেম্বর কুয়াংতুং প্রদেশের চুহাই শহরে অনুষ্ঠিত হবে। এতে চীনের বিমানবাহিনী আকাশে উড্ডয়ন প্রদর্শনী এবং ভূমিতে স্থির প্রদর্শনীর সমন্বয়ে অংশ নেবে। এ উপলক্ষে ৩৩ ধরনের ৬০টিরও বেশি সামরিক সরঞ্জাম ও সমরাস্ত্র প্রদর্শনের জন্য নির্বাচন করা হয়েছে।

স্থির প্রদর্শনীতে প্রথমবারের মতো চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন প্রজন্মের সামরিক বৃহৎ পরিবহন বিমান ওয়াই-২০বি এবং নতুন প্রজন্মের আগাম সতর্কীকরণ রাডারসহ বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে ওয়াই-২০বি বিমানের কার্গো কেবিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পাশাপাশি, বিমান চালনার অনুকরণভিত্তিক অভিজ্ঞতা নেওয়ার ব্যবস্থাও থাকবে।

জে-২০এ হলো চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের ভারী স্টেলথ যুদ্ধবিমান জে-২০-এর উন্নত সংস্করণ। এতে নতুন প্রজন্মের দেশীয়ভাবে তৈরি উচ্চক্ষমতাসম্পন্ন ইঞ্জিন এবং নতুন ধরনের স্টেলথ আবরণ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, এর পরিস্থিতি পর্যবেক্ষণ ও অনুধাবনের সক্ষমতা এবং আক্রমণক্ষমতা বাড়ানো হয়েছে। বিমানটি মূলত আকাশে আধিপত্য প্রতিষ্ঠার জন্য তৈরি করা হয়েছে। একইসঙ্গে স্থল ও সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও সক্ষম এটি। একে ‘আকাশের মস্তিষ্ক’ হিসেবেও ব্যবহার করা যায়, যা চালকবিহীন বিমানের সাথে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করতে পারে।

ওয়াই-২০বি চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন প্রজন্মের সামরিক বৃহৎ পরিবহন বিমান। এটি আগের ওয়াই-২০এ মডেলের উন্নত সংস্করণ। এতে নতুন ধরনের দেশীয় ইঞ্জিন সংযোজন করা হয়েছে। ফলে বিমানটির সর্বোচ্চ উড্ডয়ন ওজন এবং সর্বোচ্চ উড্ডয়ন দূরত্ব—দুটিই বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী ও সামরিক সদস্যদের দূরপাল্লার কৌশলগত আকাশপথে পরিবহনের কাজে এটি ব্যবহার করা যায়।

উল্লেখ্য, ওয়াই-২০বি এবং জে-২০এ—উভয় বিমানই প্রথমবারের মতো চীনের আন্তর্জাতিক বিমান ও মহাকাশ প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছে। (শিশির/আলিম/আকাশ)

首次参展的运-20B、歼-20A,要看哪些门道?

第十六届中国国际航空航天博览会将于2026年12月7日至13日在广东省珠海市举办。空军采取“飞行展示+地面静态展示”相结合方式,选派33型60余件装备参展。

静态展示方面,空军将首次展出我国自主研制的新一代军用大型运输机运-20B、新一代预警雷达等装备。航展现场,将开放展示运-20B飞机货舱、设置模拟飞行体验项目。空军各兵种典型代表、试飞员群体代表也将亮相航展与公众见面。

歼-20A,是我国自主研制的第五代重型隐身战斗机歼-20的升级版,换装了国产大推力发动机,采用了新型隐身涂层,增强态势感知能力和攻击能力,主要用于夺取制空权,兼顾对地面、海面打击。能够作为“空中大脑”,与无人机协同作战。

运-20B是中国自主研发制造的新一代军用大型运输机,在运-20A的基础上发展而来,装配了新型国产发动机,最大起飞重量和最大航程都得到提升,可以执行各种物资和人员的空中战略投送任务。

运-20B和歼-20A都是首次参加中国航展。

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.