Tuesday, July 21, 2026
Live

ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার বিসিসিসিআই’র সেমিনার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার বিসিসিসিআই’র সেমিনার

ব্যবসা, শিল্প ও বাণিজ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) উদ্যোগে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইন : ব্যবসা, শিল্প ও বাণিজ্যের রূপান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে শনিবার বিসিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত এ সেমিনারে ব্যবসা, শিল্প, ব্যাংকিং, বাণিজ্য, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাপনা (লজিস্টিকস) খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ব্লকচেইন প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা হয়।উদ্বোধনী বক্তব্যে বিসিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘এ ধরনের আয়োজন চেম্বারের সদস্যদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দিতে সহায়ক হবে। পাশাপাশি ব্যবসায় উদ্ভাবন, দক্ষতা বাড়ানো এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সেমিনারে বিসিসিসিআই মহাসচিব, পরিচালনা পর্ষদের সদস্য, চেম্বারের সদস্য, ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওসিএআইবি)-এর প্রতিনিধিসহ ছিলেন আরও অনেকে।সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.