জুলাই ১৫: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিংয়ের ভাষণের একটি সংকলন সম্প্রতি প্রকাশিত হয়েছে। তিনি এ ভাষণগুলো দিয়েছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার সম্মেলন, চীনা বিজ্ঞান একাডেমি ও চীনা প্রকৌশল একাডেমির সাধারণ সভা, এবং চীন বিজ্ঞান ও প্রযুক্তি সমিতির একাদশ জাতীয় কংগ্রেসে।
সংকলনটি প্রকাশ করেছে চীনের পিপলস পাবলিশিং হাউস। আজ (বুধবার) থেকে দেশব্যাপী সিনহুয়া বইয়ের দোকানগুলোতে বইটি পাওয়া যাচ্ছে। সূত্র: সিএমজি