Wednesday, July 1, 2026
Live

সিজিটিএন জরিপ: চীনা কমিউনিস্ট পার্টি যে-কারণে সক্ষম

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সিজিটিএন জরিপ: চীনা কমিউনিস্ট পার্টি যে-কারণে সক্ষম

জুলাই ১: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী উপলক্ষে সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক, বিশ্বজুড়ে ৪১টি দেশের উত্তরদাতাদের মধ্যে একটি জনমত জরিপ পরিচালনা করে, যেখানে ১১ হাজার ৫২১ জন উত্তরদাতা তাদের মতামত দেন।

জরিপে অংশগ্রহণকারীরা বলছেন, চীনের নতুন ধরনের রাজনৈতিক দল ব্যবস্থা, উন্নততর রাজনৈতিক দলীয় মডেল অন্বেষণের জন্য, একটি চীনা সমাধান প্রদান করে। পশ্চিমা রাজনৈতিক দলীয় ব্যবস্থাগুলোর উন্মোচিত বিভিন্ন ত্রুটির তুলনায়, এর মূল সুবিধাগুলো আন্তর্জাতিক সমাজের কাছ থেকে ব্যাপক স্বীকৃতি লাভ করেছে।

জরিপকৃত ৪১টি দেশের মধ্যে ৩০টি দেশের উত্তরদাতারা মনে করেন যে, পশ্চিমা রাজনৈতিক দলগুলোর তুলনায় সিপিসি জনগণের ব্যাপকতম অংশের মৌলিক স্বার্থের প্রতিনিধিত্ব করে, দেশের সামগ্রিক ও দীর্ঘমেয়াদী স্বার্থ নিশ্চিত করার জন্য অধিক সহায়ক। অংশগ্রহণকারী উত্তরদাতাদের ৬১.৩ শতাংশ মনে করেন, পশ্চিমা রাজনৈতিক দলগুলো কেবল ভোটারদের একটি অংশের স্বার্থের প্রতিনিধিত্ব করে, যা সহজেই স্বল্পমেয়াদী নীতি এবং সামাজিক বিভাজনের জন্ম দিতে পারে। ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়ার উত্তরদাতাদের মধ্যে এই বিষয়ে একমত হওয়ার হার ছিল ৭০ শতাংশের বেশি। উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যথাক্রমে ৬২.৫ ও ৬১.৫ শতাংশ উত্তরদাতাও এ ব্যাপারে একমত পোষণ করেন।

অংশগ্রহণকারী উত্তরদাতাদের ৫৮.৫ শতাংশ মনে করেন যে, ঘন ঘন অভ্যন্তরীণ বিভাজনে জর্জরিত পশ্চিমা রাজনৈতিক দলগুলোর তুলনায়, সিপিসির নেতৃত্বে বহুদলীয় সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শ ব্যবস্থা, জাতীয় নীতি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য অধিক সহায়ক এবং জাতীয় শাসন ও জনস্বার্থের জন্য অধিকতর উপকারী। বড় ধরনের জরুরি অবস্থা মোকাবিলার ক্ষেত্রে, বিশ্বব্যাপী উত্তরদাতাদের ৪৩.৫ শতাংশ মনে করেন, সিপিসি’র পক্ষে ঐকমত্যে পৌঁছানো এবং সমন্বিত প্রচেষ্টা চালানো অধিকতর সহজ।

উল্লেখ্য, সিজিটিএন এবং রেনমিন ইউনিভার্সিটি অফ চায়না-র নতুন যুগে আন্তর্জাতিক প্রচার গবেষণালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত জরিপটি, বিশ্বজুড়ে ৪১টি দেশের ১১ হাজার উত্তরদাতার মতামত তুলে ধরেছে। জরিপটি প্রধান উন্নত দেশ এবং ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোকে অন্তর্ভুক্ত করেছিল, যেখানে উত্তরদাতারা ছিলেন ১৮ বছর বা আরো বেশি বয়সী সাধারণ নাগরিক। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.