Tuesday, June 30, 2026
Live

খিনমেন দ্বীপের কাছাকাছি চীনের কোস্ট গার্ডের নিয়মিত টহল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীন-রাশিয়ার যৌথ আকাশ টহল

চীনের ফুচিয়ান প্রদেশের উপকূলীয় অঞ্চলে খিনমেন দ্বীপের কাছাকাছি এলাকায় নিয়মিত আইন প্রয়োগকারী টহল চালিয়েছে চীনের কোস্ট গার্ড। সোমবার কোস্ট গার্ডের তোংহাই শাখার মুখপাত্র চু আনছিং এ তথ্য নিশ্চিত করেন।

মুখপাত্র চু আনছিং জানিয়েছেন, জুনের শুরু থেকেই ফুচিয়ান কোস্ট গার্ড ওই জলসীমায় নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা জোরদার করার জন্য বিশেষ টাস্ক গ্রুপ মোতায়েন করেছে। এই টহল পরিচালনার মূল লক্ষ্য হলো—তাইওয়ান প্রণালীর উভয় পাশের জেলেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করা, তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সিয়ামেন ও খিনমেন দ্বীপের মধ্যবর্তী জলসীমায় নৌ-চলাচল ও অন্যান্য কার্যক্রম সুশৃঙ্খল রাখা।

চীনা কোস্ট গার্ড কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গত ১৯ জুন তোং-চি (ড্রাগন বোট) উৎসবের আগে চীনের কোস্ট গার্ড জাহাজ 'কাওতেং' খিনমেন দ্বীপের 'ভেসেল ৩৫৮৫' কে সতর্কবার্তা পাঠানোর পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছাও জানায়।

ভিডিওতে কোস্ট গার্ডের এক সদস্যকে বলতে শোনা যায়, "খিনমেন ভেসেল ৩৫৮৫, এটি চীনা কোস্ট গার্ড জাহাজ কাওতেং। আমাদের ফর্মেশন বর্তমানে ০৫২ কোর্সে ১০ নট গতিতে চলছে, অনুগ্রহ করে পথ পরিষ্কার রাখুন।

পরবর্তীতে কোস্ট গার্ডের অন্য এক সদস্য উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, "যেহেতু ড্রাগন বোট উৎসব আসন্ন এবং তাইওয়ান প্রণালীর উভয় প্রান্তের মানুষ একই শিকড় ও রক্তধারার অধিকারী, তাই আমরা আপনাদের উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিরাপদে ঘরে ফিরে যান এবং খুব শীঘ্রই আমরা এক পরিবার হিসেবে পুনরায় মিলিত হব।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.