Sunday, July 5, 2026
Live

চীন-আফ্রিকা সামগ্রিক সহযোগিতা সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে: মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
外交部:中非全方位合作蓬勃发展 助力非洲各国工业化

চীন-আফ্রিকা সামগ্রিক সহযোগিতা ক্রমশ উন্নত থেকে উন্নততর হচ্ছে। এ সহযোগিতা ইতোমধ্যেই আফ্রিকার শিল্পায়নে সহায়ক প্রমাণিত হয়েছে। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

চলতি বছর চীন-আফ্রিকা সহযোগিতায় অর্জিত ইতিবাচক অগ্রগতি সম্পর্কে মুখপাত্র বলেন, দু’পক্ষের সহযোগিতা ফোরাম ও ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতার কাঠামোতে, সুষ্ঠু উন্নয়নের ধারা বজায় রেখেছে। এর ফলে আফ্রিকার বিভিন্ন দেশের শিল্পায়ন ও কৃষির আধুনিকায়ন প্রক্রিয়ার ওপর ইতিবাচক প্রভাব পড়ছে।

তিনি আরও বলেন, চলতি বছরের পয়লা মে থেকে, ৫৩টি আফ্রিকান দেশের জন্য, চীন সার্বিকভাবে ‘শুন্য শুল্ক’ নীতি কার্যকর করেছে। চীনের বড় বাজারের দরজা আফ্রিকার জন্য সম্পূর্ণ খুলে গেছে। আশা করা যায়, আফ্রিকার সকল দেশ চীন-আফ্রিকা সহযোগিতার ‘বড় পরিবারে’ অংশ নেবে। এতে দেশগুলো চীনের উন্নয়নের সুবিধা ভাগাভাগি করতে পারবে।

(আকাশ/আলিম/শিশির)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.