Saturday, June 13, 2026
Live

জনমত অনুধাবন এবং যোগাযোগ ব্যবস্থার পুনর্গঠন শীর্ষক ২০২৬ চীন এআই-চালিত গণ-জীবিকা তথ্য প্রতিবেদন" প্রকাশ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
"জনমত অনুধাবন এবং যোগাযোগ ব্যবস্থার পুনর্গঠন’ শীর্ষক ২০২৬ চীন এআই-চালিত গণ-জীবিকা তথ্য প্রতিবেদন" প্রকাশ

গতকাল (বুধবার) চীনের ছোং ছিং মহানগরে ৫ম সিএমজি ফোরাম শুরু হয়েছে। এই অনুষ্ঠানে চায়না মিডিয়া গ্রুপের রিসার্চ ইনস্টিটিউট এবং ফাইন্যান্স চ্যানেলের যৌথ প্রস্তুতকৃত "জনমত অনুধাবন, যোগাযোগ ব্যবস্থার পুনর্গঠন’ শীর্ষক ২০২৬ চীন এআই গণ-জীবনযাত্রা সংক্রান্ত তথ্য প্রতিবেদন" প্রকাশ করা হয়। দেশজুড়ে ১৫০টিরও বেশি শহর এবং ৩০০টি কাউন্টি জুড়ে সংগৃহীত ১ লক্ষ প্রশ্নপত্রের উপর ভিত্তি করে তৈরি এই প্রতিবেদনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে চীনা জনগণের উপলব্ধি, ব্যবহার এবং প্রত্যাশা পদ্ধতিগতভাবে তুলে ধরা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি জনগণের মনোভাব সংগ্রহের জন্য ১ লাখেরও বেশি প্রশ্নপত্র ব্যবহার করে চায়না মিডিয়া গ্রুপ কর্তৃক পরিচালিত এটিই প্রথম জনকল্যাণমূলক জরিপ গবেষণা।

এই প্রতিবেদনের নেপথ্যে রয়েছে "গ্রেট সার্ভে অন এ বেটার লাইফ" নামক একটি জনকল্যাণমূলক জরিপ ব্র্যান্ড, যা ২০০৬ সালে চায়না মিডিয়া গ্রুপ, জাতীয় পরিসংখ্যান ব্যুরো, চায়না পোস্ট এবং পিকিং বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল স্কুল অফ ডেভেলপমেন্ট শুরু করেছিল। একাদশ পাঁচসালা পরিকল্পনার শুরু থেকে পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার শুরু পর্যন্ত, চারটি পূর্ণ পাঁচসালা পরিকল্পনা চক্র জুড়ে বিশ বছর ধরে ১৮ লক্ষেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। এই ধরনের একটি বিশাল জনকল্যাণমূলক সমীক্ষা বিশ্বব্যাপী নজিরবিহীন, যা চীনের আর্থ-সামাজিক জীবনের পরিবর্তন সম্পর্কে একটি মূল্যবান ডেটাবেস তৈরি করেছে।

৯৭,০৬৩টি সরাসরি প্রশ্নপত্র এবং ৩,৬০০টি অনলাইন প্রশ্নপত্রের উপর ভিত্তি করে পরিচালিত এই এআই-ভিত্তিক সমীক্ষাটি, এক লাখ মানুষের বাস্তব পছন্দকে একটি সমন্বিত ও সিসিটিভি থেকে প্রাপ্ত সরাসরি তথ্য ব্যবহার করে, জনগণের দৃষ্টিকোণ থেকে বুদ্ধিমত্তার যুগের একটি জনধারণার চিত্র উপস্থাপন করে।

(রুবি/তৌহিদ/লাবণ্য)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.