Friday, July 24, 2026
Live

চীনের এআই সুশাসন উদ্যোগ বাস্তবায়নে বিশ্বব্যাপী পদক্ষেপ গ্রহণের আহ্বান সুইডিশ প্রকৌশলীর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের এআই সুশাসন উদ্যোগ বাস্তবায়নে বিশ্বব্যাপী পদক্ষেপ গ্রহণের  আহ্বান সুইডিশ প্রকৌশলীর

জুলাই ২৩, সিএমজি বাংলা ডেস্ক: শাংহাইয়ে সদ্যসমাপ্ত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬-এ বৈশ্বিক এআই সুশাসন নিয়ে আলোচনা গুরুত্ব পায়। সুইডেনের এক শীর্ষস্থানীয় প্রকৌশলী ও শিক্ষাবিদ চীনের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সুশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেন। সেইসঙ্গে এটি বাস্তবায়নে সব দেশের যৌথ পদক্ষেপের আহ্বান জানান তিনি।

রয়্যাল সুইডিশ একাডেমি অব ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের সদস্য ও স্টকহোমের কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক ভাৎসলাও গুদোস্কি ১৭ থেকে ২০ জুলাই অনুষ্ঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬-এর এক পার্শ্ব-আলোচনায় এ বিষয়ে বক্তব্য দেন।

চীনা গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গুদোস্কি বলেন, যথাযথ নিয়ন্ত্রণ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার মানবসমাজের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। এ প্রসঙ্গে তিনি পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তির সঙ্গে তুলনা করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়েরও একই ধরনের একটি কাঠামো গ্রহণ করা উচিত, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার উৎসাহিত হয় এবং এর অপব্যবহার সীমিত রাখা যায়।

গুদোস্কি চীনের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সুশাসন উদ্যোগকে স্বাগত জানিয়ে এটিকে একটি সম্ভাব্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তা অপ্রসারণ চুক্তি’ হিসেবে উল্লেখ করেন। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার শুধুমাত্র মানবকল্যাণের জন্য, কোনো ধরনের ক্ষতিকর উদ্দেশ্যে নয়।

তিনি স্বীকার করেন, কোনো দেশই সমন্বয় ছাড়া এমন একটি বৈশ্বিক কাঠামো গ্রহণ করবে না। তবে তার মতে, এই প্রক্রিয়া শুরু করা এবং দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া এখন সময়ের দাবি।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.