Saturday, June 20, 2026
Live

উচ্চমানের কর্মসংস্থান নিশ্চিত করতে নতুন পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা ঘোষণা করল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
উচ্চমানের কর্মসংস্থান নিশ্চিত করতে নতুন পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা ঘোষণা করল চীন

জুন ১৮, সিএমজি বাংলা ডেস্ক : ২০২৬-২০৩০ মেয়াদের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি নতুন পরিকল্পনা প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় পরিষদ। এতে উচ্চমানের ও পূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্য, প্রধান কর্মপরিকল্পনা এবং নীতিগত পদক্ষেপ তুলে ধরা হয়েছে।

পরিকল্পনায় বলা হয়েছে, আগামী পাঁচ বছরে সামগ্রিক কর্মসংস্থানের স্থিতিশীলতা বজায় রাখা, আরও পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিত করা এবং কর্মসংস্থানের কাঠামো উন্নত করার পাশাপাশি চাকরিপ্রার্থী ও চাকরির মধ্যে দক্ষ সমন্বয় গড়ে তোলা হবে।

এ লক্ষ্যে নয়টি গুরুত্বপূর্ণ খাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে কর্মসংস্থানবান্ধব সামষ্টিক অর্থনৈতিক নীতির সমন্বয় জোরদার করা, শ্রমনির্ভর শিল্পে কর্মসংস্থান স্থিতিশীল রাখা, সেবা খাতে নতুন চাকরির সুযোগ বৃদ্ধি এবং উদীয়মান খাতে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো।

মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনাটি কর্মশক্তির আধুনিকায়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেছে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সরবরাহ ও শ্রমবাজারের চাহিদার মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনীয় দক্ষতা অর্জনে শ্রমিকদের সক্ষম করতে কারিগরি ও পেশাগত দক্ষতা প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানো হবে।

তরুণদের, বিশেষ করে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক হওয়া শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠনের সুযোগ সম্প্রসারণের কথাও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অভিবাসী শ্রমিক, সাবেক সেনাসদস্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জনগোষ্ঠীর জন্য সহায়তা জোরদার করা হবে। একই সঙ্গে কর্মসংস্থানে সমস্যায় থাকা ব্যক্তি এবং নিবন্ধিত বেকারদের জন্য আরও শক্তিশালী সহায়তা ব্যবস্থা গড়ে তোলা হবে বলে পরিকল্পনায় জানানো হয়েছে।

ঐশী/জেনিফার

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.