আফ্রিকার গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় সাম্প্রতিক ইবোলা প্রাদুর্ভাব গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন এবং পরিস্থিতি মোকাবিলায় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুয়ো চিয়াখুন।
বুধবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কুও বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে আফ্রিকান দেশগুলোর প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে সহায়তা দেবে চীন।
ফয়সল/সাকিব
তথ্য ও ছবি: সিসিটিভি।