জুন ২৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, গত ২৬ জুন বেইজিংয়ে সরকারি সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতে বলেন, দু’দেশের সম্পর্ককে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে হবে।
এ সময় দু’নেতা যৌথভাবে নতুন যুগের জন্য একটি অভিন্ন কল্যাণভিত্তিক চীন-বাংলাদেশ জোট গঠনের ঘোষণা দেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে এক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে।
প্রেসিডেন্ট সি বলেন, দু’দেশের সম্পর্কের উন্নয়নের ওপর চীন সর্বদাই অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে। চীন বাংলাদেশের সকল মানুষের প্রতি একটি সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ নীতি মেনে চলে। আন্তর্জাতিক পরিস্থিতি যতই পরিবর্তিত হোক না কেন, চীন-বাংলাদেশ বন্ধুত্বের সাধারণ লক্ষ্যের প্রতি চীন তার অঙ্গীকারে অবিচল থাকবে, এবং সর্বদা বাংলাদেশের একজন বিশ্বস্ত ভালো বন্ধু, ভালো প্রতিবেশী ও ভালো অংশীদার হিসেবে পাশে থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ ও গণমাধ্যম বিশ্বাস করে যে, চীন বাংলাদেশের জন্য একটি মূল্যবান ও বিশ্বস্ত অংশীদার, এবং তাঁরা আনন্দিত যে, নতুন যুগে দ্বিপাক্ষিক সম্পর্ক অভিন্ন কল্যাণের সমাজের নতুন স্তরে উন্নীত হয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক বিশ্বাস এবং দীর্ঘস্থায়ী সহযোগিতার ভিত্তিতে, বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি গভীর বন্ধুত্ব গড়ে তুলেছে, যা দু’দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)
【讲习所·中国与世界】习近平:推动中孟两国关系向更高水平发展
6月26日,中国国家主席习近平在北京会见来华正式访问的孟加拉国总理塔里克。两国领导人共同宣布构建新时代中孟命运共同体,推动两国关系向更高水平发展。习近平表示,中方始终高度重视发展中孟关系,坚持面向全体孟加拉国人民的睦邻友好政策。无论国际形势如何变化,中方都将坚持中孟友好大方向不动摇,始终做孟方值得信赖的好朋友、好邻居、好伙伴。
孟加拉国人士及媒体认为,中国是孟方值得珍视、信赖的伙伴,很高兴两国关系提升至新时代孟中命运共同体的新水平。孟中两国在相互尊重、相互信任、持久合作的基础上,共同铸就深厚情谊,为两国人民带来了实实在在的福祉。