Saturday, July 18, 2026
Live

চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস আয় ৩০০ কোটি ইউয়ান ছাড়াল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস আয় ৩০০ কোটি ইউয়ান ছাড়াল

২০২৬ সালে চীনের গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুমে বক্স অফিস আয় ৩০০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। দেশীয় ও বিদেশি নানা ধরনের চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহের কারণেই এ মাইলফলক অর্জিত হয়েছে।

সোমবার চীনের জনপ্রিয় টিকিট বিক্রয় ও বক্স অফিস তথ্য বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম মাওইয়ান জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ১৪ মিনিট পর্যন্ত গ্রীষ্মকালীন মৌসুমের মোট আয় ৩০০ কোটি ইউয়ান অতিক্রম করেছে। চীনে গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুম ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলে।

তথ্য অনুযায়ী, এ গ্রীষ্মে মুক্তির অপেক্ষায় রয়েছে ১০০টিরও বেশি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে বিপ্লবী ইতিহাসভিত্তিক, কমেডি, অ্যানিমেশন এবং বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সিনেমা। বিভিন্ন বয়স ও রুচির দর্শকদের কথা মাথায় রেখেই চলচ্চিত্রগুলো নির্মাণ ও মুক্তির পরিকল্পনা করা হয়েছে।

চলচ্চিত্র প্রদর্শনীকে আরও প্রাণবন্ত করতে এবং ভোক্তাদের ব্যয় বাড়াতে চীনের বিভিন্ন অঞ্চলে ভর্তুকিযুক্ত সিনেমার টিকিট ভাউচার চালু করা হয়েছে। পাশাপাশি ‘সিনেমা প্লাস’ উদ্যোগও সম্প্রসারণ করা হয়েছে। এসব উদ্যোগ একদিকে যেমন মানুষের সাংস্কৃতিক বিনোদনকে সমৃদ্ধ করছে, অন্যদিকে মৌসুমি ভোগব্যয়ও বাড়াতে ভূমিকা রাখছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.