Thursday, June 11, 2026
Live

চীন-ব্রাজিল আর্থিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-ব্রাজিল আর্থিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

চীন ও ব্রাজিলের মধ্যে সামষ্টিক অর্থনৈতিক নীতিমালার সমন্বয় এবং আর্থিক ও অর্থনৈতিক বাস্তব সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেছে দুই দেশ। মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত 'চীন-ব্রাজিল উচ্চ-স্তরের সমন্বয় ও সহযোগিতা কমিটি'র আর্থিক উপকমিটির এক বৈঠকে এই ঐকমত্য পোষণ করা হয়।

চীনের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী লিয়াও মিন বৈঠকে বলেন, চীন ব্রাজিলের সাথে মিলে সামষ্টিক অর্থনৈতিক নীতি যোগাযোগ জোরদার করতে আগ্রহী। তিনি সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের গভীর সহযোগিতার কথা উল্লেখ করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার আহ্বান জানান।

ব্রাজিলের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ম্যাথিয়াস অ্যালেনকাস্ট্রো চীনের সাথে সহযোগিতার বিষয়ে তার দেশের উচ্চ গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, ব্রাজিল ও চীনের মধ্যে সহযোগিতার বর্তমান ধারা অত্যন্ত শক্তিশালী। ব্রাজিল পারস্পরিক আস্থা বৃদ্ধির মাধ্যমে একটি 'উইন-উইন' বা উভয়পক্ষের জন্য লাভজনক ফলাফল অর্জন করতে চায়। বিশেষ করে টেকসই কৃষি এবং 'গ্রিন ট্রান্সফরমেশন' বা পরিবেশবান্ধব রূপান্তরের মতো ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে আর্থিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে উভয় পক্ষ বিশ্বব্যাপী এবং চীন-ব্রাজিলের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার, বাণিজ্য অর্থায়ন, কৃষি অর্থায়ন এবং টেকসই বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গভীর মতবিনিময় করা হয়। দুই দেশই বহুপাক্ষিক আর্থিক ও অর্থনৈতিক কাঠামোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.