Sunday, June 28, 2026
Live

‘চীনা শৃঙ্খল’ যেভাবে ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে পারে: সিএমজি সম্পাদকীয়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জুন ২৮: সম্প্রতি চতুর্থ চীন আন্তর্জাতিক সরবরাহ-শৃঙ্খল মেলা (সি আই এস সি ই) বেইজিংয়ে আয়োজিত হয়। বিশ্বের প্রথম জাতীয়-স্তরের সরবরাহ-শৃঙ্খল মেলা হিসেবে, এবারের সিআইএসসিই ৮৫টি দেশ ও অঞ্চল থেকে ১২০০-এর বেশি কোম্পানিকে আকর্ষণ করে, যা একটি নতুন রেকর্ড। এর মধ্যে বিদেশী অংশগ্রহণের সংখ্যা ছিল ৩৬.৫ শতাংশ এবং ফরচুন গ্লোবাল ৫০০ কোম্পানি ও শিল্প-নেতাদের সংখ্যা ছিল ৬৫ শতাংশের বেশি।

এবারের মেলায় প্রকাশিত ‘বিশ্ব সরবরাহ-শৃঙ্খল ত্বরান্বিত প্রতিবেদন’ অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত, বৈশ্বিক সরবরাহ-শৃঙ্খল ত্বরান্বিত সূচক, সংযোগ সূচক, উদ্ভাবন সূচক এবং স্থিতিস্থাপকতা সূচক উন্নত হয়েছে। এর মধ্যে, চীন বৈশ্বিক সরবরাহ-শৃঙ্খল সহযোগিতার জন্য ক্রমাগত সুযোগ সৃষ্টি করে চলেছে।

মেডট্রনিকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গ্রেটার চায়নার প্রেসিডেন্ট কু ইউ শাও বলেন, তিনি চীনের সরবরাহ-শৃঙ্খল স্থিতিস্থাপকতা ও দ্রুত প্রতিক্রিয়ায় মুগ্ধ হয়েছেন। কোনো কোনো চীনা অংশীদার ২৪ ঘণ্টার মধ্যে নতুন সমাধান নিয়ে আসতে এবং নতুন নমুনা সরবরাহ করতে পারে।

চীনা শৃঙ্খলের উদ্ভাবনী শক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির দ্রুত উন্নয়নের সাথে সাথে, চীন উদ্ভাবন-শৃঙ্খল এবং শিল্প-শৃঙ্খলের নির্বিঘ্ন একীকরণকে উত্সাহিত করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এটি বৈশ্বিক সরবরাহ-শৃঙ্খলের উদ্ভাবন ও আধুনিকীকরণে একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে।

নিকারাগুয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা লরিয়ানো ওর্তেগা মনে করেন, চীনা শৃঙ্খল বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করেছে। তিনি বলেন, এটি আমাদের বিশেষভাবে এই মেলায় অংশ নেওয়ার মূল কারণ।

উদ্ভাবনী ও বৃদ্ধিমান চীনা শৃঙ্খল, বৈশ্বিক সরবরাহ-শৃঙ্খল ব্যবস্থার সাথে আরও একীভূত হবে, যা বৈশ্বিক শিল্প সহযোগিতায় স্থিতিশীলতা ও নিশ্চয়তা আনবে এবং দেশগুলোকে ‘বিশ্বকে সংযুক্ত করতে ও একটি অভিন্ন ভবিষ্যৎ গড়তে’ সহায়তা করবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.