Saturday, July 18, 2026
Live

সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাসের সিম্পোজিয়াম

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাসের সিম্পোজিয়াম

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ঢাকায় এক সিম্পোজিয়ামের আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জাবিহুল্লাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক দল, থিংক ট্যাংক এবং শিক্ষাঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার বক্তব্যে সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট ও সিপিসির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের দেওয়া গুরুত্বপূর্ণ বক্তব্যের মূল বিষয়গুলো তুলে ধরেন।

তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা দুই দলের মধ্যে বিনিময় ও সহযোগিতায় নতুন গতি সঞ্চার করবে।

রাষ্ট্রদূত আরও বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে বাংলাদেশের সব বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী সিপিসি। একইসঙ্গে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও জোরদারের মাধ্যমে দুই দেশের জনগণের জন্য অধিকতর সুফল বয়ে আনতে চায় চীন।

সিম্পোজিয়ামে বক্তারা চীনা কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা জানান। তারা নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের চীন-বাংলাদেশ সম্প্রদায় গড়ে তোলার লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.