Saturday, June 20, 2026
Live

জাপানে চীনা দূতাবাস-কনস্যুলেটে নিরাপত্তা উদ্বেগ, টোকিওর কাছে জবাব চাইল বেইজিং

সিএমজি
সিএমজি ডেস্ক সম্পাদক
Published: Updated:
জাপানে চীনা দূতাবাস-কনস্যুলেটে নিরাপত্তা উদ্বেগ, টোকিওর কাছে জবাব চাইল বেইজিং

জুন ১৭, সিএমজি বাংলা ডেস্ক: জাপানে চীনা দূতাবাস ও কনস্যুলেটগুলোর বিরুদ্ধে বারবার ঘটে যাওয়া বিদ্বেষমূলক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

তিনি বলেন, জাপানের স্থল আত্মরক্ষা বাহিনীর বা গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের সেকেন্ড লেফটেন্যান্ট কোদাই মুরাতা ছুরি হাতে অবৈধভাবে জাপানে অবস্থিত চীনা দূতাবাসে প্রবেশ করেছিলেন। ঘটনার প্রায় তিন মাস পার হলেও তদন্ত ও মামলার অগ্রগতি এখনও ধীরগতি বলে জানান তিনি।

জাপানের অভ্যন্তরে বিদ্যমান গভীর সমস্যা আবারও সামনে এসেছে উল্লেখ করে মুখপাত্র লিন চিয়ান দেশটির সরকারকে এ বিষয়ে আত্মসমালোচনা করা, সংশ্লিষ্ট নীতি ও আচরণে সংশোধন এবং পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে ঘটনার বিষয়ে চীনের কাছে দায়িত্বশীল ব্যাখ্যা দেওয়ার জন্যও টোকিওর প্রতি আহ্বান জানান তিনি।

লুৎফর/সাকিব

তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

ডেস্ক সম্পাদক

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.