Wednesday, July 1, 2026
Live

মূল বন্যা মৌসুমে প্রবেশ করেছে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মূল বন্যা মৌসুমে প্রবেশ করেছে চীন

জুলাই ১: চীনের জলসেচ মন্ত্রণালয় জানিয়েছে, আজ (বুধবার), মূল বন্যা মৌসুমে প্রবেশ করেছে চীন।

সংশ্লিষ্ট পূর্বাভাস ও বিশদ বিশ্লেষণ অনুসারে, মূল বন্যা মৌসুমে (জুলাই থেকে আগস্ট পর্যন্ত) দক্ষিণ ও উত্তর—উভয় অঞ্চলেই ব্যাপক বৃষ্টিপাত হয়। উত্তরাঞ্চলে বন্যা তুলনামূলকভাবে তীব্র হবার আশঙ্কা আছে। ইতোমধ্যেই কোনো কোনো অঞ্চলে আরও তীব্র ঝড়বৃষ্টি ও বন্যা হচ্ছে। একটি শক্তিশালী টাইফুন উত্তর দিকে অগ্রসর হয়ে স্থল এলাকাগুলোকে প্রভাবিত করছে। দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম, ইত্যাদি অঞ্চলে উচ্চ তাপমাত্রা ও বৃষ্টিপাতের অভাবের কারণে, পর্যায়ক্রমিক খরা দেখা দিতে পারে। বন্যা নিয়ন্ত্রণ ও খরা প্রতিরোধের পরিস্থিতি অত্যন্ত গুরুতর ও জটিল।

বুধবার জলসেচ মন্ত্রণালয় ধারাবাহিক পরামর্শ প্রক্রিয়ার আয়োজন করে; বর্তমান ও সাম্প্রতিক বৃষ্টিপাত, পানির অবস্থা, বন্যা পরিস্থিতি ও খরা পরিস্থিতির বিবর্তন বিশ্লেষণ ও মূল্যায়ন করে; গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়নের উদ্যোগ নেয়। (প্রেমা/আলিম/ছাই)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.