চীন এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মূলত উভয় পক্ষের জন্য লাভজনক বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। বুধবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মাও নিং যুক্তরাষ্ট্র এবং এশিয়ার প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে ইউরোপীয় ডিজিটাল পণ্যগুলোর প্রসারে ইইউ-এর সাম্প্রতিক পরিকল্পনার প্রতিক্রিয়ায় এই বিবৃতি দেন।
মাও নিং বলেন, চীন ও ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পারস্পরিক কল্যাণকর এবং উইন-উইন প্রকৃতির। আমরা ইইউ-এর এই উদ্যোগ এবং সামগ্রিক পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখছি। আমরা সবসময় বিশ্বাস করি , যে কোনো অর্থনৈতিক ও বাণিজ্যিক সমস্যার সমাধান সংলাপ এবং আলোচনার মাধ্যমে যথাযথ উপায়ে করা উচিত।"
তিনি আরও বলেন, একই সাথে আমরা আশা করি, ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য, ফেয়ার কম্পিটিশন এবং উন্মুক্ত সহযোগিতার মতো বাজার অর্থনীতির মৌলিক নীতিগুলো মেনে চলবে এবং যেকোনো ধরনের সংরক্ষণবাদী পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকবে।
সিএমজি