জুন ১৮: চীনের সাথে ইউরোপের আর্থ-বাণিজ্যিক যোগাযোগ সুষ্ঠুভাবে চলছে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়া তুং।
চীন-ইউরোপ বাণিজ্য ও অর্থনৈতিক আলোচনার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, বিগত ৯ জুন চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ও আন্তর্জাতিক আলোচনায় চীনের উপ-প্রতিনিধি লিং চি, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র সদর দপ্তরে, ইউরোপীয় কমিশনের বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তা ডিট্টে ইউল ইয়র্গেনসেনের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে গভীর ও সার্বিকভাবে আলোচনা করেন, যা দু’পক্ষের মধ্যে আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য ভিত্তি তৈরি করেছে।
তিনি আরও বলেন, বৈঠকে ইউরোপ পক্ষ জানিয়েছে, চীনের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধ চালাতে ইইউ আগ্রহী নয়, বরং সংলাপ নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করে। ইউরোপের সঙ্গে দু’পক্ষের নেতাদের মতৈক্য বাস্তবায়ন করতে, সংলাপ ও আলোচনার মাধ্যমে মতভেদ নিয়ন্ত্রণ করতে, ও বাস্তব সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক চীন। (শিশির/আলিম/আকাশ)
商务部:中欧经贸领域沟通顺畅 将推动双边经贸关系稳定发展
在今天召开的商务部例行新闻发布会上,新闻发言人何亚东就近期中欧经贸磋商进展作出回应。
01:
何亚东表示,中欧经贸领域沟通顺畅。6月9日,商务部副部长兼国际贸易谈判副代表凌激,在欧盟总部与欧委会贸易和经济安全总司约根森总司长举行了会谈,深入全面地讨论了中欧贸易投资磋商机制有关的工作,为近期计划举行的部长级磋商做好准备。在会谈中,欧方表示,贸易战不是欧盟对华政策目标,对中欧开展建设性对话持积极态度。中方愿与欧方共同落实双方领导人的共识,通过对话协商、管控分歧、妥处摩擦,促进务实合作,推动双边经贸关系健康、稳定发展。