Tuesday, July 21, 2026
Live

টানা বৃষ্টিতে বন্যা ঝুঁকি, সতর্কতা জোরদারের নির্দেশ চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
টানা বৃষ্টিতে বন্যা ঝুঁকি, সতর্কতা জোরদারের নির্দেশ চীনের

চীনের বিভিন্ন অঞ্চলে টানা ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি জটিল হয়ে ওঠায় সতর্কতা ও দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা আরও জোরদারের নির্দেশ দিয়েছে চীন।

শনিবার চীনের রাষ্ট্রীয় বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদর দপ্তর এবং জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে সাম্প্রতিক বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে।

বৈঠকে জানানো হয়, প্রধান বৃষ্টিপাতের অঞ্চল আবারও দক্ষিণ দিকে সরে গেছে। ফলে দক্ষিণ-পশ্চিম চীন, ইয়াংজি নদীর মধ্য ও নিম্ন অববাহিকা এবং দক্ষিণ চীনের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে উত্তর চীন, উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকা, হুয়াংহুয়াই অঞ্চল এবং পূর্ব ইনার মঙ্গোলিয়ায়ও বৃষ্টি ও বজ্রঝড় অব্যাহত থাকতে পারে। তাই বন্যা পরিস্থিতি এখনও জটিল রয়েছে।

কেন্দ্রীয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে, বন্যা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং ঝুঁকির আশঙ্কা দেখা দিলে দ্রুত নিরাপদ স্থানে মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

এ ছাড়া বিপদসীমার ওপরে প্রবাহিত নদীগুলোতে নজরদারি বাড়ানো, পাহাড়ি ঢল, ভূমিধস, ছোট ও মাঝারি নদী, ঝুঁকিপূর্ণ জলাধার এবং শহরের জলাবদ্ধতা নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে দুর্গত এলাকায় দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু, বিদ্যুৎ, পানি, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা স্বাভাবিক করা, রোগ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার নির্দেশও দিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.