চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীনে বিদেশি পুঁজির নিট প্রবাহ বেড়েছে প্রায় ১৬ হাজার কোটি মার্কিন ডলার। শুক্রবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বৈদেশিক মুদ্রা প্রশাসন-সেফা।
সংবাদ সম্মেলনে সেফার ব্যালান্স অব পেমেন্টস বিভাগের প্রধান চাও ইউচাও জানান, গেল বছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি উল্লেখযোগ্য বেশি। সরাসরি বিনিয়োগ, পোর্টফোলিও বিনিয়োগ এবং বিদেশ থেকে নেওয়া আমানত ও ঋণ সব মিলিয়ে এই প্রবাহের হিসাব করা হয়।
তিনি জানান, ‘জমাকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণের দিক থেকে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।’
সেফার তথ্য অনুযায়ী, বছরের প্রথমার্ধে চীনের উচ্চপ্রযুক্তি সেবা ও উৎপাদন খাতে বিদেশি পুঁজির প্রবাহ বছরে বেড়েছে ৬১ শতাংশ। মোট বিদেশি পুঁজির ৩৬ শতাংশ এসেছে এসব খাতে, যা গেল বছরের তুলনায় ১১ শতাংশ বেশি।
সূত্র: সিএমজি বাংলা