Sunday, June 28, 2026
Live

বিশ্বজুড়ে বাড়ছে চীনের শাসনব্যবস্থা ও আধুনিকায়ন মডেলের গ্রহণযোগ্যতা

সিএমজি
সিএমজি ডেস্ক সম্পাদক
Published: Updated:
চীন-কলম্বিয়া সম্পর্ক নিয়ে মন্তব্য চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

জুন ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টির গণতন্ত্র ও মানবাধিকার সম্পর্কিত দৃষ্টিভঙ্গি এবং দেশটির আধুনিকায়ন অর্জনের বিষয়টি বিশ্বজুড়ে ক্রমবর্ধমান স্বীকৃতি পাচ্ছে। সম্প্রতি ‘গ্লোবাল সার্ভে: পার্টি গভর্নেন্স অ্যান্ড মডার্নাইজেশন ইন চায়না’ শীর্ষক এক বৈশ্বিক জরিপ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বেইজিংয়ে অনুষ্ঠিত ‘রাজনৈতিক দল ও বৈশ্বিক শাসন’ শীর্ষক এক সেমিনারে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। পাঁচটি মহাদেশের ৩৮টি দেশের ১৪ হাজারের বেশি মানুষের ওপর এই জরিপটি পরিচালনা করা হয়।

বেইজিংয়ে আয়োজিত ‘২০২৬ থিংক ট্যাংক ফোরাম অন ন্যাশনাল গভর্নেন্স ইন ডেভেলপিং কান্ট্রিস’-এর এই সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, উচ্চমানের উন্নয়নে চীনের অভিজ্ঞতা এবং অর্জন গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য একটি কার্যকর রেফারেন্স হিসেবে কাজ করছে।

সেমিনারে বিশেষজ্ঞরা বিদ্যমান বিশ্ব শাসন ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়েও আলোচনা করেন। রেনমিন ইউনিভার্সিটির অধ্যাপক ওয়াং ইওয়েই বলেন, পশ্চিমা-নিয়ন্ত্রিত বিশ্ব শাসন ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হাতে গোনা কয়েকটি দেশের হাতে থাকে। এই ‘জোর যার মুলুক তার’ ধরনের মানসিকতা পরিবর্তন করে শাসন ব্যবস্থাকে আরও ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক করা প্রয়োজন।

শুভ/হাশিম

তথ্য ও ছবি: চায়না ডেইলি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

ডেস্ক সম্পাদক

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.