Friday, July 24, 2026
Live

জনকল্যাণে আরও সক্রিয় আর্থিক নীতি বাস্তবায়ন করছে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
জনকল্যাণে আরও সক্রিয় আর্থিক নীতি বাস্তবায়ন করছে চীন

জুলাই ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীন চলতি বছরের প্রথমার্ধে জনগণের জীবনমান সুরক্ষা ও উন্নয়নে আরও সক্রিয় রাজস্ব নীতি বাস্তবায়ন করেছে। বুধবার এ কথা জানায় দেশটির অর্থ মন্ত্রণালয়।

চলতি বছরের প্রথম ছয় মাসে স্থানীয় সরকারগুলো যাতে সময়মতো এবং পূর্ণাঙ্গভাবে পেনশন পরিশোধ করতে পারে, সে জন্য মৌলিক বার্ধক্যভাতা কর্মসূচিতে ১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১৭৭ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলার) ভর্তুকি বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া শহর ও গ্রামের বাসিন্দাদের মৌলিক স্বাস্থ্যবীমা কর্মসূচিতে অংশগ্রহণের হার এবং কভারেজ বজায় রাখতে ৩৮৬ দশমিক ৪ বিলিয়ন ইউয়ান ভর্তুকি বরাদ্দ দেওয়া হয়েছে।

একই সময়ে কেন্দ্রীয় সরকার থেকে স্থানীয় সরকারগুলোর কাছে মোট ১০ দশমিক ৪২ ট্রিলিয়ন ইউয়ান হস্তান্তর হয়েছে। টানা চার বছর ধরে এই বরাদ্দের পরিমাণ ১০ ট্রিলিয়ন ইউয়ানের বেশি রয়েছে।

এদিকে শিশু লালন-পালন ভর্তুকি এবং প্রাক-প্রাথমিক শিক্ষার শেষ বছরের শিশুদের পরিচর্যা ও শিক্ষা ফি মওকুফের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সাময়িকভাবে নিজেদের অর্থায়নের অংশ বাড়িয়েছে।

বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের বাজেট বিভাগের উপপরিচালক থাং চাইফু বলেন, ’পরিবারগুলোর সন্তান জন্মদান ও লালন-পালনের ব্যয় কমাতে শিশু লালন-পালন ভর্তুকি বাবদ প্রায় ১০০ বিলিয়ন ইউয়ান এবং প্রাক-প্রাথমিক শিক্ষার শেষ বছরের পরিচর্যা ও শিক্ষা ফি মওকুফে ২৪ দশমিক ১ বিলিয়ন ইউয়ান বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি, অসচ্ছল মানুষের মৌলিক জীবনযাত্রা নিশ্চিত করতে স্থানীয় সরকারগুলোর সহায়তায় ১৫৬ দশমিক ৭ বিলিয়ন ইউয়ান সহায়তা তহবিল নির্ধারণ করা হয়েছে।‘

কেন্দ্রীয় সরকার থেকে স্থানীয় সরকারে স্থানান্তরিত অর্থের মধ্যে জুনের শেষ পর্যন্ত ৯ দশমিক ৪ ট্রিলিয়ন ইউয়ান বরাদ্দ দেওয়া হয়েছে, যা বছরের শুরুতে নির্ধারিত বাজেটের ৯০ দশমিক ৩ শতাংশ। এটি গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৫ শতাংশ পয়েন্ট বেশি।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি বন্ড, রাজস্বভিত্তিক সুদ ভর্তুকি এবং বিশেষ তহবিলের মতো বিভিন্ন আর্থিক উপকরণ সমন্বিতভাবে ব্যবহার করে বিনিয়োগ সম্প্রসারণ এবং ভোগব্যয় বৃদ্ধি অব্যাহত রাখা হয়েছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.