Saturday, July 18, 2026
Live

চীনের সাংবাদিকদের আইনগত অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রকে আহ্বান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের সাংবাদিকদের আইনগত অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রকে আহ্বান

যুক্তরাষ্ট্রে কর্মরত চীনা সাংবাদিকদের আইনসম্মত অধিকার ও স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান ।

শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র লিন বলেন, ‘ট্রাম্প প্রশাসনের সাংবাদিকদের ভিসার মেয়াদ কমানোর সিদ্ধান্তে প্রভাবিত হবেন চীনের গণমাধ্যমকর্মীরাও।’

তিনি বলেন, ‘জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময়ে যুক্তরাষ্ট্রের আরোপিত বিধিনিষেধ কোন পক্ষের স্বার্থই রক্ষা করে না। এ বাস্তবতায় যুক্তরাষ্ট্রের বৈষম্যমূলক ও দেশভিত্তিক পদক্ষেপের দৃঢ়ভাবে বিরোধিতা করছে চীন।’

যুক্তরাষ্ট্রের গৃহীত নতুন নিয়ম ২০২১ সালে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে গণমাধ্যম-সংক্রান্ত বিষয়ে হওয়া তিন দফা সমঝোতাকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে দেশটিতে চীনা গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’

চীন পাল্টা ও সমপর্যায়ের ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে বলেও সতর্ক করেন চীনের এ মুখপাত্র।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.