জুন ৩০: জুন মাসে চীনের পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) ছিল ৫০.৩, যা গত মাসের চেয়ে ০.৩ বেশি। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পরিসেবা তদন্ত কেন্দ্র এবং চীন লজিস্টিকস ও পারচেজিং ফেডারেশন (সিএফএলপি), আজ (মঙ্গলবার), এ তথ্য প্রকাশ করে।
প্রকাশিত তথ্যানুসারে, জুনে দেশে পণ্যের উত্পাদন ও চাহিদা বেড়েছে। বড় ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর পিএমআই সংকটবিন্দুর উপরে ছিল। উচ্চ প্রযুক্তিভিত্তিক উত্পাদন খাত ভালো ফলাফল অব্যাহত রেখেছে।
তা ছাড়া, বাজারের প্রত্যাশা কিছুটা বেড়েছে। উত্পাদন ও ব্যবসায়িক কার্যক্রমের প্রত্যাশিত সূচক মে মাস থেকে ০.৪ পয়েন্ট বেড়ে ৫৪.৩-এ দাঁড়ায়। বাজারে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আস্থা বেড়েছে। সূত্র: সিএমজি বাংলা