Wednesday, July 22, 2026
Live

প্রথম দূর-সমুদ্র মিশনে একসঙ্গে ৯টি উপগ্রহ উৎক্ষেপণ করল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
প্রথম দূর-সমুদ্র মিশনে একসঙ্গে ৯টি উপগ্রহ উৎক্ষেপণ করল চীন

আফরিন মিম

মহাকাশ প্রযুক্তিতে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল চীন। দেশের পূর্ব উপকূল থেকে অনেক দূরে, পূর্ব চীন সাগরের জলসীমা থেকে প্রথমবারের মতো দূর-সমুদ্র উৎক্ষেপণ মিশন সফলভাবে সম্পন্ন করেছে গ্র্যাভিটি-১ রকেট। এই অভিযানে একসঙ্গে কক্ষপথে পাঠানো হয়েছে ৯টি উপগ্রহ।

বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫৪ মিনিটে শাংহাইয়ের পূর্ব দিকের সমুদ্র এলাকা থেকে রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এটি ছিল গ্র্যাভিটি-১ রকেটের প্রথম দূর-সমুদ্র উৎক্ষেপণ এবং একই সঙ্গে চীনের ইয়াংজি নদীর বদ্বীপ অঞ্চলের পূর্ব চীন সাগরে কোনো বেসরকারি বাণিজ্যিক রকেটের প্রথম সমুদ্রভিত্তিক উৎক্ষেপণ।

এই মিশনে উৎক্ষেপণ করা হয়েছে ছয়টি তোংপো উপগ্রহ, সিকুয়াং-২ ০১, থিয়ানই-৪৯ এবং চিতিংসিয়াং-৩ ।

তোংপো উপগ্রহগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে দিন-রাত কিংবা যেকোনো আবহাওয়ায় পৃথিবীর ছবি ও তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। দুর্যোগ পর্যবেক্ষণ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণে এসব উপগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে সিকুয়াং-২ ০১ এবং থিয়ানই-৪৯ উপগ্রহ ব্যবহার করা হবে খনিজ সম্পদ অনুসন্ধান, কৃষি ও বন ব্যবস্থাপনা, পরিবেশ পর্যবেক্ষণ এবং নগর পরিকল্পনার মতো বিভিন্ন ক্ষেত্রে। আর চিতিংসিয়াং-৩ উপগ্রহের মাধ্যমে নতুন ধরনের অতিপাতলা উপগ্রহ নকশা এবং মহাকাশে এর অবস্থান নিয়ন্ত্রণ প্রযুক্তির পরীক্ষা চালানো হবে।

গ্র্যাভিটি-১ রকেটের এটি ছিল তৃতীয় উড্ডয়ন মিশন। এর আগের দুটি উৎক্ষেপণও সফলভাবে সম্পন্ন হয়েছিল।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.