Wednesday, June 24, 2026
Live

চীনের বিমানবাহী রণতরী লিয়াওনিংয়ের নেতৃত্বে দূর সমুদ্রে প্রশিক্ষণ সম্পন্ন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের বিমানবাহী রণতরী লিয়াওনিংয়ের নেতৃত্বে দূর সমুদ্রে প্রশিক্ষণ সম্পন্ন

জুন ২৩, সিএমজি বাংলা ডেস্ক: বিমানবাহী রণতরী লিয়াওনিংয়ের নেতৃত্বাধীন চীনা নৌবাহিনীর একটি বহর ৪০ দিনেরও বেশি সময়ব্যাপী দূর-সমুদ্র যুদ্ধ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। সোমবার তারা পূর্ব চীনের শানতোং প্রদেশের ছিংতাওয়ে নিজ ঘাঁটিতে ফিরে আসে।

প্রশিক্ষণ চলাকালে বহরটি দক্ষিণ চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে অভিযান পরিচালনা করে এবং ব্যাপক যুদ্ধ প্রস্তুতি মহড়া চালায়, যা তাদের মিশন পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

বহরটি একাধিক প্রশিক্ষণ এলাকায় কৌশলগত মোতায়েন পরিচালনা, আগাম সতর্কতা ও শনাক্তকরণ ব্যবস্থা স্থাপন করে এবং স্থল-সমুদ্র যৌথ যুদ্ধ মহড়া, বিমানবাহী রণতরী-ভিত্তিক যুদ্ধবিমানের কৌশলগত উড্ডয়ন এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযানসহ বিভিন্ন মহড়ার আয়োজন করে।

লিয়াওনিং বহর পশ্চিম প্রশান্ত মহাসাগরে একটি উভচর আক্রমণ জাহাজ বহরের সঙ্গে যৌথ মহড়া চালায়, যার মাধ্যমে দূর-সমুদ্র যুদ্ধে উভচর বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনার সক্ষমতা আরও উন্নত করা হয়।

নৌবহরের সদস্য চাং সু বলেন, ‘প্রশিক্ষণের সময়জুড়ে আমাদের বহর বাস্তবসম্মত যুদ্ধ পরিস্থিতি-ভিত্তিক মহড়া পরিচালনা করেছে। দূর-সমুদ্র অভিযানের প্রয়োজনীয়তার ভিত্তিতে বাস্তব পরিবেশ ও প্রকৃত অভিযান পরিকল্পনা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মহড়াগুলোর মধ্যে ছিল আকাশসীমার শ্রেষ্ঠত্ব অর্জন ও প্রতিরক্ষা, শত্রু জাহাজবিরোধী হামলা, সহায়তা ও আচ্ছাদন অভিযান, দূর-সমুদ্রে সমন্বিত উদ্ধার কার্যক্রম এবং সরাসরি গোলাবর্ষণ মহড়া। পাশাপাশি দিন ও রাত উভয় সময়েই জাহাজ ও বিমানসমূহের আক্রমণ ও প্রতিরক্ষামূলক সংঘর্ষের একাধিক পর্ব পরিচালনা করা হয়েছে, যাতে মূল যুদ্ধ মডিউলগুলোর প্রশিক্ষণ আরও গভীর ও পরিশীলিত করা যায়। এসব পদক্ষেপ বিমানবাহী রণতরী বহরের সমন্বিত দূর-সমুদ্র যুদ্ধ সক্ষমতাকে কার্যকরভাবে যাচাই করেছে।‘

প্রশিক্ষণ চলাকালে জাপানি জাহাজ ও বিমান বারবার চীনা বহরের নিকটবর্তী এলাকায় অনুসরণ, নজরদারি এবং উসকানিমূলক কৌশল প্রয়োগ করে। চীনা বহর উচ্চ সতর্কতা বজায় রেখে জাপানের এসব বিপজ্জনক কর্মকাণ্ডের প্রতি পেশাদারিত্বের সঙ্গে সাড়া দিয়েছে।

সাকিব/জেনিফার

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.